এক্সপ্লোর

South 24 Parganas News: 'পেটে টিউমার..', উৎসবের রাতে বছর ষাটের প্রৌঢ়াকে গণধর্ষণের ভয়াবহ অভিযোগ কুলতলিতে !

South 24 Parganas Molestation Case: উৎসবের রাতে যখন সাড়ম্বরে পূজিতা হচ্ছেন এক মা, তখন দক্ষিণ ২৪ পরগনার আরেক মা তুললেন ভয়াবহ অভিযোগ !

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কুলতলিতে ৬০ বছর বয়সী এক প্রৌঢ়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
  • বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই বৃদ্ধার উপর নির্মম অত্যাচার।
  • এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে, একজন পলাতক।
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেছে।

সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: এবার প্রৌঢ়াকে গণধর্ষণের অভিযোগ উঠল কুলতলিতে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২জনকে। পুলিশ সূত্রে দাবি, আরেক অভিযুক্ত এখনও পলাতক। এদিকে এই ঘটনার প্রেক্ষিতেই ফের একবার তৃণমূল সরকারকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন, আজ দশমীতে অতি গভীর নিম্নচাপের আশঙ্কা, সমুদ্রে ঝড়ের গতিবেগ ৭৫ কিমি প্রতি ঘন্টায় হতে পারে, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতা-সহ একাধিক জেলায় !

উৎসবের রাতে যখন সাড়ম্বরে পূজিতা হচ্ছেন এক মা, তখন..

উৎসবের রাতে যখন সাড়ম্বরে পূজিতা হচ্ছেন এক মা,তখন দক্ষিণ ২৪ পরগনার আরেক মা তুললেন ভয়াবহ অভিযোগ। বছর ষাটের প্রৌঢ়াকে গণধর্ষণের অভিযোগ উঠল কুলতলিতে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নির্যাতিতা বলেন, গতকাল রাতে একটা বঁটি, একটা বন্দুক, একটা পিস্তল নিয়ে আমার গলা  ধরেছে একজন। আমায় রেপ করতে উঠেছে। বৃদ্ধার দাবি, মঙ্গলবার মধ্য়রাতে বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগেই তাঁর ঘরে ঢুকে আসেন স্থানীয় তিন যুবক। এরপরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে নির্মম অত্য়াচার চালানো হয় তাঁর উপর। কুলতলির ওই নির্যাতিতা বলেন, গলার কাছে বন্দুক আর ওই পিস্তল... বঁটি। বলল আওয়াজ করলে তোমায় কেটে দু'টো করে দেব। বলে নারী নির্যাতন যেরকম...। চাবি একদিকে দেওয়া আছে, আরেক রাস্তা ভেঙে ঘরে ঢুকে গেছে। 

'পিসির বয়স ৬০ বছর, পেটে টিউমার আছে, বলছে যে যন্ত্রণায় ছটফট করছি..'

 নির্যাতিতার ভাইপো বলেন, গিয়ে দেখি আমার পিসির ঘরে তিন, চারজন ছেলে ঢুকেছে। ঢুকে রেপ করেছে। পিসির বয়স ৬০ বছর। পেটে টিউমার আছে। বলছে যে যন্ত্রণায় ছটফট করছি। একের পর এক যেমন অত্য়াচার করেছে।এটা শুনলে সাধারণ মানুষ অবাক হয়ে যাবে।  কুকুর যেরকম করে... অত্য়াচার করেছে। স্থানীয়দের একাংশদের দাবি,বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন তাঁরা। হাতে নাতে ২জনকে ধরে ফেললেও পালিয়ে যান একজন। ঘটনার পর ২জনকে ল্য়াম্প পোস্টে বেঁধে পেটান স্থানীয়দের একাংশ। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ।মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় আরশেদ মোল্লা এবং পিন্টু হালদারকে।পুলিশ সূত্রে খবর,তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়। 

 তৃণমূল সরকারের আমলে আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছে বিজেপি

অন্য়দিকে, কুলতলির এই অভিযোগ সামনে আসতেই ফের একবার তৃণমূল সরকারের আমলে আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি, জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি  উৎপল নস্কর বলেন, নিরাপত্তা কোথায়। ধিক্কার জানাই সরকারকে। ঘটনার প্রেক্ষিতে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের দাবি,দুষ্কৃতীদের কোনও রাজনৈতিক রঙ হয় না। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। একজন পলাতক। তাকেও দ্রুত গ্রেফতার করবে পুলিশ। দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget