এক্সপ্লোর

South 24 Parganas News: জুয়ার আসরে 'হানা', ধরপাকড় করতেই পুলিশকে হাসপাতালে পাঠাল অভিযুক্তরা !

Bhangar Police Attacked : জুয়ার আসর থেকে কয়েকজনকে ধরপাকড়ের পরেই পুলিশের ওপর হামলা, বাঁশ দিয়ে কনস্টেবলকে ব্যাপক মার

দক্ষিণ ২৪ পরগনা: এবার ভাঙড়ে আক্রান্ত পুলিশ। গ্রেফতার করা অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ। ভাঙড়ের সাতশহরে মেলায় জুয়ার আসরে পুলিশি হানা। জুয়ার আসর থেকে কয়েকজনকে ধরপাকড় করে পুলিশ। ধরপাকড়ের পরেই পুলিশের ওপর হামলা, বাঁশ দিয়ে কনস্টেবলকে ব্যাপক মারধর। গুরুতর আহত অবস্থায় নলমুড়ি হাসপাতালে ভর্তি পুলিশ কনস্টেবল। কনস্টেবল সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত। তৃণমূলের বুথ সভাপতির উপস্থিতিতে পুলিশকর্মীদের ওপর হামলা, সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি।

গোয়ালপোখর, ডোমকলের পর এবার ফের ভাঙড়। পুলিশ পিটিয়ে অভিযুক্তদের ছিনতাইয়ের অভিযোগ। তৃণমূলের বুথ সভাপতির নেতৃত্বে হামলা, বাঁশ দিয়ে কনস্টেবলকে মার। আহত ৪ পুলিশকর্মী। 'জুয়া খেলা হচ্ছিল, চার জনকে ধরে নিয়ে আসলাম। ওদেরক বার করা ঠেকাতে গিয়ে মারল, শাসক দলে ছেলেরা মেরেছে', বললেন আহত পুলিশকর্মী।সম্প্রতি ডোমকলের আলিনগর গ্রামে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাইয়েই  অভিযোগ উঠেছিল ! আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গেলে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। আক্রান্ত হয়েছিলন ASI রানাপ্রতাপ সেনগুপ্ত. তাঁর আঙুলে কোপ মারা হয়েছিল। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এলাকায় পুলিশি টহল চলছে। কিন্তু একের পর এক এই ঘটনায় এবার প্রশ্ন উঠেছে। রাতে পুলিশি হেফাজতে থাকা রাণা শেখ নামে আসামীকে যখন, পুলিশ নিয়ে গিয়েছিল ঘটনাস্থলে, তখনই আক্রান্ত হয়েছিল পুলিশ।

কার্যত পুলিশের গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা, তাকে (আসামীকে) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং একাধিকবার পুলিশের সঙ্গে বচসা হয়েছিল। শেষপর্যন্ত ডোমকল থানার ASI রানাপ্রতাপ সেনগুপ্ত আক্রান্ত হয়েছিলেন। হাঁসুয়া দিয়ে তাঁকে কোপ মারার অভিযোগ উঠেছিল। তিনি কোনওক্রমে হাত বাড়িয়ে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। সেই মুহূর্তেই হাতে তাঁর কোপ লাগে। একাধিক সেলাই ছিল তাঁর আঙুলে।আর এই ঘটনার মাঝেই আসামী সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ।এরপরে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল বিশাল পুলিশ বাহিনী। মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ইতিমধ্য়েই তাঁদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের জন্য দাবি জানানো হয়েছিল। কিন্তু যেভাবে আসামীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পুলিশ পক্ষ থেকে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।

 

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণার অভিযোগ ! 'চাকরি ও রেশন ডিলারশিপ পাইয়ে দিতে ৩০ লক্ষ টাকা..'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget