এক্সপ্লোর

South 24 Parganas News: দর্জির কাজের সঙ্গেই মাধ্যমিক পাশ, গঙ্গায় তলিয়ে পরিবারের একমাত্র রোজগেরে ছেলের মৃত্যু

South 24 Parganas Student Body Rescue: বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধার।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রবীন্দ্রনগরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধার। পুলিশের (Police) থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজনেরাও।

স্নান করবার জন্য গঙ্গায় নেমেছিল সে

বৃহস্পতিবার ৮ জুন আনুমানিক দুপুর দুটো নাগাদ দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কানখুলি পোদিরহাটির বাসিন্দা শেখ আমান নামে বছর ১৭ -র এক স্কুল পড়ুয়া সে তার দুই বন্ধুর সঙ্গে 'তারা মা' গঙ্গার ঘাটে স্নান করবার জন্য এসেছিল। সাঁতার না জানার দরুন সে গঙ্গার ঘাটে বসেছিল, বাকি দুই বন্ধু স্নান করবার জন্য গঙ্গায় নেমেছিল। হঠাৎই গঙ্গার জলের ঢেউয়ে সে গঙ্গায় তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে দুই বন্ধু খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে আমানের বাড়িতে ফোন করে, আমানের গঙ্গায় তলিয়ে যাওয়ার বিষয়টি জানায়। ঘটনাস্থলে বাড়ির লোক ছাড়া রবীন্দ্রনগর থানার পুলিশও আসে। নামানো হয় ডুবুরি।

পরিবারের একমাত্র রোজগেরে ছেলে

আজ সকালে স্থানীয় জেলেরা নৌকা নিয়ে গঙ্গারপাড় দিয়ে যাওয়ার সময় আমানের দেহটি দেখতে পায়। তারাই দেহটি গঙ্গার পাড়ে নিয়ে আসার পাশাপাশি রবীন্দ্রনগর থানায় ফোন করে জানায়। পুলিশের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমানের পরিবারের লোকজনেরাও। পরিজনদের দাবি, মাধ্যমিক পাস আমানের বাবা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হওয়ার জন্য তার উপার্জিত পয়সাতেই সংসার চলত। দুই সন্তানের সেই বড়। পরিবারের বাবা মা ছাড়াও তার ছোট এক ভাইও আছে।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

দর্জির কাজ করতে করতেই মাধ্যমিক পাশ

সন্তোষপুর কানখুলি হাইস্কুল থেকে এই বছরই আমান মাধ্যমিক পাশ করেছিল। পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সে দর্জির কাজও করত। পরিবারের দাবি আমান আগে কখনই গঙ্গায় স্নান করবার জন্য যায়নি। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে আমানের মৃত্যুকে কেন্দ্র করে তার কোন বন্ধুর বিরুদ্ধেও কোন প্রকার অভিযোগ এখনও পর্যন্ত করা হয়নি। স্বাভাবিকভাবেই রবীন্দ্রনগর কানখুলি এলাকায় স্কুল ছাত্রের জলে ডুবে মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ রবীন্দ্রনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তারপরেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে আমানের মৃতদেহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget