এক্সপ্লোর

South 24 Parganas News: বারুইপুরে আক্রান্ত TMC নেতা ! ইট মেরে মাথা ফাটানোর অভিযোগ

Baruipur TMC Leader Attacked: বারুইপুরে দলীয় সভা থেকে ফেরার পথে আক্রান্ত তৃণমূল নেতা , অভিযোগের আঙুল কার দিকে ?

দক্ষিণ২৪ পরগনা: বারুইপুরে আক্রান্ত তৃণমূল নেতা। পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ গতকাল দলীয় সভা থেকে ফেরার পথে কয়েকজন মত্ত বিজেপি কর্মীর সঙ্গে ওই শাসক নেতার বচসা বাধে। ইট দিয়ে ওই বিজেপি কর্মীরা মেরে তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। আক্রান্তকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, একজনকে আটক করেছে পুলিশ। 

সম্প্রতি সন্দেশখালির তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠেছিল তৃণমূলেরই উপপ্রধানের বিরুদ্ধে। হামলাকারী তৃণমূল নেতা, জেলবন্দি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে অভিযোগ তুলেছিলেন বিধায়ক সুকুমার মাহাতো। পাল্টা জনরোষের তত্ত্ব খাড়া করেছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা। ফের শিরোনামে আসে সন্দেশখালি। ফের সামনে এল সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব!এবার খোদ তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলেরই উপপ্রধানের বিরুদ্ধে। 

 স্থানীয় একটি ক্লাবে কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। সেখান থেকে ফেরার পথে শিমুলআটি বাজারের কাছে আচমকা তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে শুরু হয়েছিল বিক্ষোভ। হামলা ভাঙচুরের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ। বিধায়কের অনুগামীদের বাইকেও চলে ভাঙচুর।তৃণমূল বিধায়কের অভিযোগ, হামলা চালানো হয় হাটগাছি পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কাদের মোল্লার নেতৃত্বে, যিনি জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। 

সন্দেশখালির  তৃণমূল কংগ্রেস বিধায়ক  সুকুমার মাহাতো বলেন,  দেখুন, রাতের অন্ধকারে এরা যারা দুষকৃতী ছিল, তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকে। আমরা সেই সময় গাড়ির মধ্যে। বাইরে অনেক ৩০-৪০জনের একটা দল ছিল। প্রথমে আমাদের গাড়িতে ইট-পাটকেল মারে। গাড়ি থামানোর চেষ্টা করে। কিন্তু আমরা আস্তে আস্তে গাড়িটা আগাই বাজারের মধ্যে। তখন বাইকে যারা পিছনে ছিল, তাদের ধরে মারধর করে।  এরা কাদের ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহানেরও ঘনিষ্ঠ। 

আরও পড়ুন, তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গরহাজির খোদ গোসাবার TMC বিধায়ক ! 'তোলাবাজির অভিযোগে..'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget