এক্সপ্লোর

South 24 Parganas News: পড়ুয়াদের সামনেই স্কুলের প্রধান শিক্ষককে 'পেটালেন' তৃণমূল নেতা !

TMC Leader Beaten School Teacher : কাকদ্বীপের স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তৃণমূল নেতার মার।

দক্ষিণ ২৪ পরগনা: ফের শিক্ষাঙ্গনে শাসকের শিক্ষক শাসন, তাড়া করে স্কুলেই মার। কাকদ্বীপের স্কুলে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত শিক্ষককে ঘাড়ধাক্কার অভিযোগ। স্কুলেই পরিচালন সমিতির সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দাদাগিরি ! তাড়া করে স্কুলেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তৃণমূল নেতার মার। স্কুল থেকে বের করে এসডিপিও অফিস পর্যন্ত টেনে মারধরের অভিযোগ।

আরও পড়ুন, কে সেই মেয়ে? যিনি যাদবপুরের ছাত্রীকে পড়ে যেতে দেখেন, তিনি কি সঙ্গেই ছিলেন?

কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে তৃণমূল নেতার বেলাগাম গুন্ডামি। পড়ুয়াদের সামনেই হামলা, তাও পাল্টা মার ঠেকানোর সাফাই নেতার। কী হয়েছে, খোঁজ নিয়ে দেখছি, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।অতীতে একাধিকবার এমন ঘটনার সাক্ষী হয়েছে বাংলা। ১৬ জানুয়ারি, ২০১২ সালে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে আক্রান্ত হয়েছিলেন অধ্যক্ষ ক্যাম্পাসের মধ্যেই তৃণমূল নেতার হাতে মার খেতে হয়েছিল খোদ অধ্যক্ষকে। ৪ জুন, ২০১৫ সালে পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলায় অধ্যাপিকাকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল মালদার সামসি কলেজের টিএমসিপি নেতা তাজমুল হকের বিরুদ্ধে।

রাজাবাজার সায়েন্স কলেজে সূর্যকান্ত মিশ্রর অধ্যাপিকা কন্যার হেনস্থাকাণ্ডে বিতর্কে জড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। ২০১৪ সালে ২০ জুন, আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হেনস্থার ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের। ৬ ফেব্রুয়ারি, ২০১৬ সাল বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষকে চড় মারা ও রিভলবার উঁচিয়ে গুলি করার হুমকির অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

সম্প্রতি পাড়ায় মদের আসরের প্রতিবাদ করে আক্রান্ত হয়েছিলেন এক অঙ্কন শিক্ষক। লাথি, ঘুসি থেকে মাটিতে ফেলে মার, বাদ যায়নি কিছুই। রক্তাক্ত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এক তরুণী-সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ছিল ২ জন নাবালক। খুনের চেষ্টা, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। 

এ যেন পাড়ায় সন্ত্রাস,দেওয়ালে ঠেকিয়ে পিছমোড়া করে মার। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঝিলপাড়ে বসেছিল মদের আসর! একদল বহিরাগত উঠতি বয়সের ছেলেমেয়ের মস্তির এই পাঠশালা মোটেও ভাল লাগেনি এক মাস্টার মশাইয়ের। প্রতিবাদ করেন কিন্তু, রক্তাক্ত, ক্ষতবিক্ষত হয়ে সেই প্রতিবাদের মাসুল দিতে হল আঁকার শিক্ষককে। কৌশিকী অমাবস্যার পুজো সেরে শনিবার সকাল পৌনে ৬টা নাগাদ বাড়ি ফিরছিলেন।  নেতাজিপল্লি A ব্লকে ঝিল পাড়ে বসে জনা আটেক তরুণ, তরুণী ও কিশোরকে মদ খেতে দেখে বাইক থামিয়ে এগিয়ে যান তিনি। প্রকাশ্যে মদের ঠেকের প্রতিবাদ করেন। শিক্ষক ফিরে এসে নিজের বাইকে বসতেই মত্তরা তাঁর ওপর চড়াও হন।

 

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget