এক্সপ্লোর

South 24 Parganas News: এবার রাজ্যের এই তৃণমূল বিধায়ককে তলব, সামনে এল এমনই ভুরি ভুরি অভিযোগ

TMC MLA Parshuram Das Got Notice: কী অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে তলব ?

শান্তনু নস্কর ও পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: মাতলা নদীর চর দখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে তলব করা হল। ১৮ জুন SDO অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। যদিও বেআইনিভাবে সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন, দিল্লিতে বাঙালি অধ্যাপিকা ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার এরাজ্যের দম্পতি, ঘটনার দিন কী হয়েছিল ?

ফের সামনে এল তৃণমূল বিধায়কের দখলদারির সাম্রাজ্য। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের পর, স্ক্যানারে এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সামনে এল এমনই ভুরি ভুরি অভিযোগ। ক্যানিংয়ের চাঁদমনি বৃদ্ধাশ্রমের ভিতরে বড় বড় এসি ঘর, সামনে বিশাল লন সাজানো পার্ক, কী নেই। পাশেই আবার ভেড়ি, সেখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, রাস্তার ওপারে তৈরি হয়েছে একের পর এক রেস্তোরাঁ, দোকান ঘর। অভিযোগ, এই সবই মাতলা নদীর চর বুজিয়ে অবৈধভাবে তৈরি হয়েছে।
 
ক্যানিংয়ের বাসিন্দা অর্চনা কয়াল বলেন, এক বছরের মধ্যে এগুলো হয়েছে।  পাট্টা, পাট্টা করে সব বিক্রি করেছে, যারা কিনেছে তারাই তো বানিয়েছে।  পরেশরাম দাস করেছিল এখানে। হ্যাঁ, সব নদী। ক্যানিংয়ের বাসিন্দা  দিলীপ বৈদ্য বলেন, অপরিচিত লোকজন, সমাজবিরোধী লোকজনের এখানে আড্ডা এবং শুনছি বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ডোনেশন আসে।  এখানে সম্পূর্ণ এমন একটা ব্লু প্রিন্ট তৈরি হয় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সরকারি জমি জবরদখলের অভিযোগে ১৮ জুন তলব করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে।
 
বিজেপি যুব মোর্চা  প্রাক্তন জেলা সহ-সভাপতি  পবিত্র পাত্র বলেন, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস টাকার বিনিময়ে, প্রতি কাঠা ২ লাখ-৩ লাখ টাকার বিনিময়ে বনভূমিকে ধ্বংস করে, এখানে অট্টালিকা, প্রমোদ ভবন, বৃদ্ধাশ্রমের আড়ালে দুষ্কৃতী কর্ম করতেন। মাছ চোর সওকত মোল্লাকে নিয়ে এখানে মিটিং করতেন, অবৈধ অস্ত্রের লেনদেন করতেন, তার জন্য এখানে উনি ঘাঁটি গেড়েছিলেন। 
যদিও সরকারি জমি দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক।

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক  পরেশরাম দাস বলেন, নোংরামির একটা সীমা ছাড়িয়েছে। সমস্ত কাগজপত্র লিগাল আছে।  প্রত্যেকটা জায়গায় NOC নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আগামী ১৮ তারিখে মহকুমাশাসক ডেকেছেন। সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে জল কা জল, দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেব। মাতলা নদীর ওপারে ক্যানিং পূর্বেও নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। SDO অফিসে হাজিরার নির্দেশ দিয়ে নোটিস ধরানো হয়েছে ইমরান মোল্লাকে। এবার একই অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককেও তলব করা হল।

সেরা শিরোনাম

পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget