এক্সপ্লোর

Delhi Murder Case :দিল্লিতে বাঙালি অধ্যাপিকা ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার এরাজ্যের দম্পতি, ঘটনার দিন কী হয়েছিল ?

Delhi Murder Case Update : দিল্লিতে বাঙালি অধ্যাপিকা খুনে বড় আপডেট, যে ছবি এল প্রকাশ্যে..

কমলকৃষ্ণ দে, বর্ধমান: দিল্লিতে বাঙালি অধ্যাপিকা খুন, গ্রেফতার বর্ধমানের দম্পতি রামপ্রসাদ ও বনশ্রী দাস। মূলত ৪ জুন  দিল্লির ফ্ল্যাট থেকে উদ্ধারকরা হয়েছিল সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের দেহ। অধ্যাপিকা খুনে দিল্লিতে পুলিশের জালে বর্ধমানের দম্পতি। পুলিশ সূত্রে খবর, নিহত অধ্যাপিকার দাদুর বাড়িতেই ভাড়া থাকতেন ওই দম্পতি। সম্পত্তি বিবাদের জেরেই অধ্যাপিকাকে খুন করা হয়েছে। 

আরও পড়ুন, আরও বিধায়ক তৃণমূল ছাড়ছেন ? মুখ খুললেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, এবার কারা ?

দিল্লি পুলিশ সূত্রে খবর,নিহত অধ্যাপিকার দাদুর বাড়িতে ভাড়ায় থাকতেন অভিযুক্ত এই দম্পতি। একাধিক সিসিটিভি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাদেরকে।রবিবার, যাবতীয় তথ্যপ্রমাণ নিয়ে বর্ধমানে আসে দিল্লি পুলিশের একটি প্রতিনিধি দল।বাদামতলার এই বাড়ির সামনে হাজার ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায়,পাঁচিল টপকিয়ে, ভিতরে ঢোকে পুলিশ।দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ওই দম্পতিকে।

বর্ধমানের প্রতারিত ব্যবসায়ী ও বাসিন্দা চিত্তরঞ্জন দে বলেন,আমি কিছুদিন আগে থানায় শুনেছি, একজনের থেকে ৩ লাখ টাকা ও সোনার গয়না নিয়ে নিয়েছে। আমার সঙ্গে ৫ লাখ টাকা নিয়েছে। দোকান দেব বলে আর দেয়নি।  তার পর থেকে ফেরার। সেই থেকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি।  আমাকে বলা হয়েছে এটা আমার নিজের বাড়ি, ওপরে আমার দিদি থাকে।ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। ওইদিন, দিল্লিতে নিজের ফ্ল্যাট থেকে পেশায় সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে সেখানকার পুলিশ।

 দিল্লি পুলিশ সূত্রে খবর, ওইদিন দুপুর আড়াইটে নাগাদ, দিল্লির নিউ অশোকনগর থানায়, ফোন করে নিহত অধ্যাপিকার দিদি অভিযোগ করেন, তাঁর বোনকে খুন করা হয়েছে। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ।পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, ওই ফ্ল্যাটে একাই থাকতেন দেবস্মিতা। বৃহস্পতিবার সকাল থেকে বাইরে থেকে তালাবন্ধ ছিল ফ্ল্যাট। খুনের আগে শেষবার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন দেবস্মিতা। কিন্তু, তারপর থেকে বারবার ফোন করেও কোনও সাড়া না মেলায় সন্দেহ জাগে। পরে ফ্ল্যাটের তালা ভেঙে অধ্যাপিকার দেহ উদ্ধার করা হয়।কিন্তু কারা খুন করল ওই মহিলাকে? আর কেনই বা খুন করা হল?

স্থানীয় সূত্রে খবর,বছর দুয়েক আগে, এই বাড়িরই নীচের তলা ভাড়া নেয় ওই অভিযুক্ত দম্পতি। প্রায় ৬টি ঘর নিয়ে ভাড়ায় থাকতেন তাঁরা। সম্প্রতি সেই ঘর ছেড়ে দিতে বলেন দেবস্মিতা ও তাঁর মা অঞ্জলি পাল। কিন্তু, তা ছাড়তে রাজি ছিলেন না রামপ্রসাদ-বনশ্রী। এরই মধ্যে, নাবালক ছেলেকে নিয়ে সটান দিল্লিতে চলে যান তাঁরা। আবার ফিরেও আসেন বর্ধমানে। এরই মধ্যে বৃহস্পতিবার, দিল্লির ফ্ল্যাট থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় অধ্যাপিকার।

পুলিশ সূত্রে খবর,খুনের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে, দেবস্মিতার ফ্ল্যাট চত্বরের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ওই দুই ভাড়াটিয়াকে। ঢোকার সময়ে পরনে এক ধরনের পোশাক থাকলেও, বেরনোর সময় অন্য পোশাকে দেখা যায় তাদেরকে। আর তারপরই, রবিবার বর্ধমান থেকে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্তরা। তবে কি সম্পত্তিগত কারণে খুন? নাকি নেপথ্যে অন্য কারণ? সবটা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Update: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda
ISF Symbol News: খাম চিহ্ন নিয়ে ISF-র মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget