এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Kakdwip News: TMC সমর্থকের বাড়িতে বিস্ফোরণ, ১০০ মিটার দূরে ছিটকে পড়ল আসবাব

Kakdwip Incident: তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ, উড়ল অ্যাসবেসটসের চাল। বাড়ি থেকে ১০০ মিটার দূরে ছিটকে পড়ল আসবাব।

দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপে তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ (Kakdwip Incident)। তৃণমূল সমর্থকের (TMC Supporters) বাড়িতে বিস্ফোরণ, উড়ল অ্যাসবেসটসের চাল। বাড়ি থেকে ১০০ মিটার দূরে ছিটকে পড়ল আসবাব। মজুত বোমায় বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের (Police)। বিস্ফোরণের পরই বেপাত্তা তৃণমূল সমর্থক।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘিরে কম বোমাবাজির ঘটনা ঘটেনি। প্রার্থীর বাড়ির উপর একাধিক বোমাবাজির ঘটনা ঘটেছে। কোথাও আবার প্রার্থীদের মাঝরাতে ঘুম ভেঙেছে প্রতিবেশীদের চিৎকারে। কারণ গভীর রাতে প্রার্থীর বাড়িতে লাগানো হয়েছে 'হিংসার আগুন।' তবে অনেকদিন হল পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। কিন্তু হিংসার যবনিকা এখনও পড়েনি। 

তবে শুধুই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ প্রকাশ, মনোনয়ন পেশ কিংবা গণনার সময়েই নয়, কয়েকমাস আগেও ভয়াবহ চিত্র সামনে এসেছিল। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একের পর এক মৃত্যুর পর অনেকটাই কড়া পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। যার কোপ পড়েছিল সাধারণ বাজি ব্যবসায়ীদের উপর। রাতারাতি অবৈধ বাজি কারখানাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল।

 রাজনৈতিক ইস্যুতে, এর আগে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা বছর দুই আগেও বারবার এসেছে। কিন্তু এবারের পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনা যেনও অনেকটাই অফুরান্ত। কোথায় আস্ত বোমা, কোথায় বারুদ, কোথাও আবার খোদ প্রার্থীর বাড়ি থেকেই অন্যান্য বিস্ফোরকের অন্যান্য রাসায়নিক উদ্ধারের ঘটনাও সামনে এসেছে।

 যদিও এই ঘটনাগুলিতে প্রত্যেকেই প্রত্যেকের দিকে আঙুল তুলেছে। প্রকৃতই কারা দায়ি, তা নিয়ে তদন্তও শুরু হয়েছে। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরাও আক্রান্তর পরিবারের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে। পাশাপাশি আহত দলীয় কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীও দেখা করে ক্ষতিপূরণ হাতে তুলে দিয়েছেন। মৃত দলীয় কর্মীদের পরিবারের পাশে দাড়িয়েছেন তিনি।

আরও পড়ুন, সবজির বাজারে দামের আগুন, 'আচ্ছে দিনের' টেক্কায় রাহুলের 'মহব্বত'

সম্প্রতি রাজ্যে এসে অনুরাগ ঠাকুর বলেছেন, '৫৭-র বেশি মানুষকে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। আপনার নির্দেশে আপনার দলের কর্মীরা গুন্ডামি করেছে। রাজনৈতিক লাভের জন্য গত ৮-৯ বছর ধরে আপনি অপরাধীদের সংরক্ষণ দিয়েছেন। কিন্তু মানুষ ভোটে আপনাকে জবাব দিয়েছে। বিজেপির আসন গতবারের তুলনায় দ্বিগুণ হয়েছে।এটাই প্রমাণিত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে', রাজ্যে এসে তৃণমূল নেত্রীকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

EC On Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোট লুঠের অভিযোগ খারিজ কমিশনের
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোট লুঠের অভিযোগ খারিজ কমিশনের
Jahangir Khan: কোথায় জাহাঙ্গির ? বন্ধ পার্টি অফিস, বাড়িতেও নেই ফলতার তৃণমূল প্রার্থী !
কোথায় জাহাঙ্গির ? বন্ধ পার্টি অফিস, বাড়িতেও নেই ফলতার তৃণমূল প্রার্থী !
WB News Live Updates: ''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি
''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি", সাংবাদিক বৈঠক থেকে আর কী কী জানালেন
Post Poll Violence: ভোটের ফল ঘোষণার পরই ২ জেলায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু ! কী কী অভিযোগ
ভোটের ফল ঘোষণার পরই ২ জেলায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু ! কী কী অভিযোগ

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Mamata Refuses to Resign : মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
TMC Ratna Chatterjee: 'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Mamata Banerjee: 'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
IndiGo Flight Fire: IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Embed widget