এক্সপ্লোর

South 24 Parganas: তোলাবাজি-অভিযোগে ধুন্ধুমার! পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ

Charge of Extortion: তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তোলাবাজিতে মদত দেওয়ার অভিযোগ করেছেন দলেরই স্থানীয় নেতা।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: তোলাবাজির অভিযোগ ঘিরে ধুন্ধুমার। তার জেরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ালেন ব্যবসায়ীরা। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হাট। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তোলাবাজিতে মদত দেওয়ার অভিযোগ করেছেন দলেরই স্থানীয় নেতা। পাল্টা তাঁর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন অঞ্চল সভাপতি।   

তোলাবাজির অভিযোগে ব্যবসায়ীদের অবরোধ ঘিরে ধুন্ধুমার বাধল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ব্যবসায়ীদের। পরিস্থিতি সামলাতে লাঠি চালাতে হয় পুলিশকে। এই ঘটনার জেরেই প্রকাশ্য়ে এসেছে তৃণমূলের অন্দরের বিবাদ।

বারুইপুরের সূর্যপুর হাটের ব্যবসায়ীদের অভিযোগ, তোলা না দেওয়ায় বৃহস্পতিবার তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বারুইপুরের সূর্যপুর হাটের ব্যবলায়ী রবিউল নস্কর বলেন, 'ছুরি, মেশিন নিয়ে এসেছিল। আমরা তোলা দিইনি বলে হামলা করেছে।' তার প্রতিবাদে কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীদের একাংশ। তাঁদের দাবি, সেই সময় এক দুষ্কৃতীকে সামনে পেয়ে ঘিরে ধরেন ব্যবসায়ীরা। তাঁকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গেই ব্যবসায়ীদের ধস্তাধস্তি বেধে যায়। তোলাবাজিতে মদত রয়েছে দলেরই অঞ্চল সভাপতির, বিস্ফোরক অভিযোগ করেন ব্যবসায়ী সমিতির সম্পাদক ও স্থানীয় তৃণমূল নেতা। 

তরজা-অভিযোগ:
সূর্যপুর হাটের ব্যবসায়ী সমিতির তৃণমূল নেতা ও সম্পাদক আবদুল্লা পুরকায়স্থ বলেন, 'ধপধপি ১ নম্বর অঞ্চলের সভাপতি সইদুল মোল্লা এর সঙ্গে যুক্ত আছে। আমরা তোলাবাজির বিরুদ্ধে। আমাকেও মারধর করে।' পাল্টা ধপধপি (১) অঞ্চল সভাপতি সইদুল হক মোল্লা বলেন, 'এসব মিথ্যে অভিযোগ। আবদুল্লা পুরকাইত এদের নিয়ে অস্থায়ী কমিটি তৈরি হয়েছিল। সেই সময় একাধিক দুর্নীতি করেছেন আবদুল্লা।'

গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি উত্তম কর। প্রায় ৪৫ মিনিট পর কুলপি রোড থেকে অবরোধকারী ব্যবসায়ীদের সরিয়ে দেয় পুলিশ।

উত্তরবঙ্গে মূর্তি ভাঙচুর:
একদিকে দক্ষিণ ২৪ পরগনায় যখন এমন ঘটনা তখন উত্তরবঙ্গের নকশালবাড়িতে ভাঙচুর করা হল লেনিনের মূর্তি। মূর্তি ভাঙচুরের ঘটনার বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে সিপিআইএমএল। দার্জিলিংয়ের সিপিআইএমএলের সাধারণ সম্পাদক অভিজিৎ মজুমদার বলেছেন, 'বিজেপি ও আরএসএস এই অঞ্চললে শক্তিশালী হয়েছে। তারাই এই কাজ করে থাকতে পারে। মূর্তি ওদের সংস্কৃতি। আন্দোলনে নামব'। আক্রমণের সুর চড়িয়ে দার্জিলিংয়ের সিপিএম সম্পাদক জীবেশ সরকার বলেছেন, 'ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়েছে। আসল অপরাধীকে খুঁজতে হবে পুলিশকে।' তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: বিস্ফোরক ত্বহা সিদ্দিকি, নিশানায় অভিষেক! কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget