এক্সপ্লোর

Twaha Siddiqui: বিস্ফোরক ত্বহা সিদ্দিকি, নিশানায় অভিষেক! কেন?

Abhishek Banerjee: পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও।

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে অভিষেককে নিশানা করে বিস্ফোরক ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)।

কী বললেন তিনি?
ত্বহা সিদ্দিকি বলেন, 'অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, রাজনীতিতে আছেন ঠিক আছে। অভিষেক যদি মনে করেন, বিজেপির ভয়ে মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে, তাহলে ভুল করছেন।' পরামর্শও দিয়েছেন তিনি। ত্বহা বলেন, 'পঞ্চায়েত ভোটের আগে বাংলাকে নতুন ভাবে সাজাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।' মন্তব্য ফুরফুরা শরিফের (Furfura Sharif) পীরজাদা ত্বহা সিদ্দিকির।

পাল্টা কটাক্ষ:
তৃণমূলের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেককে ভয় দেখানো বাঞ্ছনীয় নয়।'

আগে কী বলেছিলেন ত্বহা:
গতকালই মুখ খুলেছিলেন ত্বহা। তিনি বলেছিলেন, '৩৪ বছরের সরকার এক গ্লাস জলের ব্যবস্থা করেনি। এই সরকার এসে অনেক করেছে। যদি বলি এই সরকার কিচ্ছু করেনি, তাহলে আমাদের মতো বেইমান আর কেউ নেই। আর যদি ওরা বলে সব করে দিয়েছে তাহলে ওদের মতো বেইমান আর কেউ নেই। এই সরকার যতটা দরকার ততটা না করলেও অনেকটা করেছে, অনেক করেছে।'

ফুরফুরা শরিফের পর্ষদে নতুন চেয়ারম্যান:
ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের (Furfura Sharif Development Trust) নতুন চেয়ারম্যান (Chairman) হুগলির সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। নতুন দায়িত্ব নিয়ে বুধবার ফুরফুরায় গিয়েছিলেন তিনি। তপন দাশগুপ্তর (Tapan Dasgupta) সঙ্গে ছিলেন উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁরা ফুরফুরা শরিফের পিরজাদা ত্বয়া সিদ্দিকির সঙ্গে কথা বলেন। ২১-এর বিধানসভা ভোটের আগে, ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এতদিন সেই পদে ছিলেন হুগলির জেলাশাসক। সম্প্রতি সেই দায়িত্ব দেওয়া হয় তপন দাশগুপ্তকে। 

ফুরফুরা শরিফের উন্নয়নের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাতেই যে কাজ হয়েছিল। সেই কাজ যাতে ত্বরানিত হয় তাই এই বদল বলে জানানো হলেও রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে অন্য কথা। তাঁদের বেশিরভাগেরই ভাবনায় সদ্য হয়ে যাওয়া সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi By Elelction) ফলাফলে তৃণমূলের সংখ্যালঘু অস্বস্তি সামনে আসার পর থেকেই বাড়তি উদ্যোগ নিতে শুরু করেছে ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: SFI-এর মিছিলে 'না' পুলিশের, দেওয়া হল না অনুমতি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget