এক্সপ্লোর

South 24 Parganas News: মগরাহাটে জোড়া খুনে ধৃত জানে আলম মোল্লাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের

Magrahat Murder Case: টাকা ফেরত দেওয়ার নাম করে কারখানায় ডেকে সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে কুপিয়ে খুন। কাঠগড়ায় স্থানীয় ব্যবসায়ী জানে আলম মোল্লা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত।

জয়দীপ হালদার, মগরাহাট: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মগরাহাটে (Magrahat) এক সিভিক ভলান্টিয়ার (Civic volunteer) সহ দু’জনকে গুলি করে ও কুপিয়ে খুনের (Murder) ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ (Cops)। গতকাল ধৃত জানে আলম মোল্লাকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গত শনিবার ঠিক কী ঘটেছিল, তার পুনর্নির্মাণ করানো হয় মূল অভিযুক্ত জানে আলমকে দিয়ে। গোটা প্রক্রিয়া ভিডিও করে রাখা হয়। পুরো বিষয়টির তদারকি করেন ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুলিশ জেলার সুপার।

মগরাহাটে জোড়া খুন

গত শনিবার মগরাহাটে টাকা ফেরত দেওয়া হবে বলে ডেকে নিয়ে গিয়ে গুলি করে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় এক সিভিক ভলান্টিয়ার সহ দু’জনকে। এই ঘটনায় মূল অভিযুক্ত কারখানা মালিক জানে আলমকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। 

প্রতারণার অভিযোগে গ্রেফতার জানে আলম মোল্লা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মগরাহাটের মোহনপুরে সার-সহ একাধিক ব্যবসা আছে জানে আলমের। ১৫ বছর আগে বিভিন্ন জেলায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। মগরাহাটের মোহনপুরে পারিবারিক ব্যবসা, বিরাট পৈত্রিক বাড়ি আছে ধৃত জানে আলমের। তাঁর এক ভাই জাহাঙ্গির আলম মোল্লার মোহনপুরেই বড় ইমারতি দ্রব্যের ব্যবসা আছে। অন্য দুই ভাই আজিজুর ও আতিকুর রহমান মোল্লা পৈত্রিক মাছের ভেড়ির কাজকর্ম সামলান। সেজ ভাই আলমগীর আলি মোল্লা মোহনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান।

আরও পড়ুনমাথার পিছনে গুলি, তার পর এলোপাথাড়ি কোপ, মগরাহাট খুনে নয়া তথ্য

শনিবার মগরাহাটের মাগুরপুকুরে একটি কারখানার ভিতর থেকে উদ্ধার হয়, সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তাঁর বন্ধু কাপড় ব্যবসায়ী মলয় মাখালের রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী আমড়াতলা পঞ্চায়েত এলাকায় তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন। তাঁর বন্ধু নিহত বস্ত্র ব্যবসায়ী মলয় মাখালও তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন বলে দাবি স্থানীয়দের।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget