এক্সপ্লোর

Santoshpur Station Fire: সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, ট্রেন চলাচল বন্ধ শিয়ালদা-বজবজ লাইনে

South 24 Parganas News:অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ আপ এবং ডাউনে লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন (Santoshpur Station Fire)। শিয়ালদা-বজবজ আপ-ডাউনে ট্রেন চলাচল বন্ধ। প্ল্যাটফর্মে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই। বিকেল সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে বলে খবর। প্রায় দেড় ঘণ্টা পর, সন্ধে ৭টা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। বরং ছড়াতে ছড়াতে একের পর এক দোকান আগুনের গ্রাসে চলে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা (South 24 Parganas News)। 

স্টেশন সংলগ্ন দোকানগুলিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে বলে জানা গিয়েছে

অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ আপ এবং ডাউনে লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। প্রচুর মানুষ রয়েছেন স্টেশনে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারণ দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। তাতে আতঙ্ক আরও বাড়ছে। কারণ স্টেশন সংলগ্ন দোকানগুলিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে বলে জানা গিয়েছে। আগুন স্টেশন সংলগ্ন এলাকায় আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা।

আরও পড়ুন: Dearness Allowance : 'কর্মচারীরা বারবার কর্মবিরতিতে, সরকারের পদক্ষেপের প্রয়োজন', ডিএ আন্দোলন নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

অগ্নিকাণ্ডের জেরে সন্তোষপুর স্টেশনের ২ নম্বর স্টেশনের ছাউনিও দাউদাউ করে জ্বলতে শুরু করেছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে আগুন নেভাতে আরও খানিকটা সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, আগুন ছুঁয়ে ফেলেছে প্যান্টোগ্রাফ। তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে

সন্তোষপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রচুর মানুষের বাসও রয়েছে। কিন্তু আগুন যে ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। কিন্তু প্যান্টোগ্রাফ যেখানে ছুঁয়ে ফেলেছে আগুন, সেখানে আগুন নেভানো সম্ভব হলেও, ট্রেন চলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তার উপর গায়ে গায়ে একের পর এক দোকান থাকায় বিপদ বাড়ছে।

এ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র লেন, "আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আগুন নেভানোর, ট্রেন পরিষেবা স্বাভাবিক করার। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয়েছে পরিষেবা।" তবে আগুন লাগল কী ভাবে, এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget