এক্সপ্লোর

Diamond Harbour Shoot Out: ডায়মন্ড হারবারে অভিষেকের সভাস্থলের কাছেই ‘শ্যুটআউট’

South 24 Parganas: পুলিশ আসার আগেই অভিযুক্ত শেখ বাপ্পা পলাতক। গুলি চলার অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে, দাবি পুলিশ সূত্রে। 

 হিন্দোল দে, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে (Diamond Harbour) অভিষেকের (Abhishek Banerjee) সভাস্থলের কাছেই ‘শ্যুটআউট’! ডায়মন্ড হারবারের কপাটহাটে বিয়ে বাড়ির অনুষ্ঠানে ‘গুলি’। আত্মীয়ের বিয়ে বাড়িতে হঠাৎ পিস্তল বের করে শূন্যে ‘গুলি’। হঠাৎ ‘গুলি’, আতঙ্কে নিমন্ত্রিতদের মধ্যে হুড়োহুড়ি। পুলিশ আসার আগেই অভিযুক্ত বাপ্পা মোল্লা পলাতক, দাদা গ্রেফতার। প্রণয়ঘটিত কারণে হঠাৎ বিয়েবাড়িতে গুলি, দাবি পুলিশ সূত্রে। 

অভিষেকের সভাস্থলের কাছেই ‘শ্যুটআউট’: স্থানীয়রা জানাচ্ছেন, ডায়মন্ড হারবারের কপাটহাটে একটি বিয়েবাড়িতে অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান চলাকালীন হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে। আতঙ্কে নিমন্ত্রিতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যে যাঁর মতো ছোটাছুটি শুরু করে দেয়। এদিন বিকেলের দিকে গুলির আওয়াজ শোনা যায়। লক্ষ্যে নয়, শূন্য়ে গুলি চালানো হয় বলেই স্থানীয় সূত্রে খবর। এদিন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর্যালোচনা বৈঠক ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। বিয়ে বাড়িতে উপস্থিতদের থেকে ঘটনার বিবরণ নেন তাঁরা। 

থমথমে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম: পঞ্চায়েত ভোটের এখনও বেশ কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই হুমকি-হুঁশিয়ারির যুদ্ধ যেমন শুরু হয়েছে, তেমনই ঝরতে শুরু করেছে রক্তও। ফের ঘটনাস্থল বীরভূম। ফের রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষে লাল রক্তে ভেসে গেল লাল মাটির জেলা। তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠী-বিবাদের জেরে গতকালের বোমাবাজির পর, আজও থমথমে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম। এখনও পর্যন্ত ১২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজই সিউড়ি আদালতে (Suri Court) পেশ। এখনও পর্যন্ত ৩৫টি বোমা উদ্ধার করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। গতকালের বিস্ফোরণে তৃণমূল কর্মী শেখ সাদ্দামের ডান পা উড়ে যায়। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। ১৪ বছরের এক কিশোরও জখম হয়। সিউড়ি সদর হাসপাতালে ভর্তি কিশোরের গোটা শরীরে স্প্লিন্টারের আঘাত রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বহড়াপুর গ্রামে পুলিশি টহল চলছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। গোটা গ্রাম পুরুষ শূন্য। অশান্তির আশঙ্কায় বাচ্চাদের নিয়ে গ্রাম ছাড়ছেন মহিলারাও। যেখানে বোমাবাজি হয়, সেখানে সকালেও চাপ চাপ রক্তের দাগ। পড়ে আছে খালি বালতি। এই বালতি করেই বোমা নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। 

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘তোর বর কয়লা ভাইপোর চোখ ঠিক হল!’ 'বোন-সম' কাকে লিখেছেন শুভেন্দু! অভিষেকের দাবিতে জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget