এক্সপ্লোর

Pathashree Abhijan: পথশ্রী প্রকল্প থেকে ৩০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ! উত্তাল সোনারপুর

Sonarpur News: সোনারপুর (Sonarpur News) ব্লকের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শিশুমঙ্গল পিএফ স্কুল থেকে প্রসাদপুর মেইন রোড পর্যন্ত ২৪৩০ স্কোয়্যার মিটার রাস্তা নির্মাণের বরাত দেওয়া হয়।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার উন্নয়নের দোহাই দিয়ে সরকারে কাছ থেকে টাকা আদায় এবং ৩০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সরগরম সোনারপুর।  সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যে রাস্তার উদ্বোধন করেন (Pathashree Abhijan), সেই রাস্তার উন্নয়নের নাম করেই লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

পথশ্রী প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগ

সোনারপুর (Sonarpur News) ব্লকের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শিশুমঙ্গল পিএফ স্কুল থেকে প্রসাদপুর মেইন রোড পর্যন্ত ২৪৩০ স্কোয়্যার মিটার রাস্তা নির্মাণের বরাত দেওয়া হয়। তার জন্য ধার্য করা হয় ৩০ লক্ষ টাকা। কাজ শুরুর আগে ২০২০ সালের অক্টোবরে রাস্তাটির শিলান্যাস করেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক জীবন মুখোপাধ্যায়। 

কিন্তু তার পর থেকে কাজ একটুই এগোয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, পুরো রাস্তাটি ঝামা-ইট দিয়ে তৈরি হবে বলে ঠিক হয়েছিল। নির্মাণকার্য শুরু আগে রাস্তার পাশে কিছু ইট পড়লেও, কাজ এগোয়নি একেবারেই। রাস্তাটির পরিস্থিতি একটাই খারাপ যে, তার উপর দিয়ে যাতায়াতে সমস্যা হয় বলে জানান তাঁরা। এলাকাবাসীর অভিযোগ, সরকারের বরাদ্দ টাকা স্থানীয় নেতারা আত্মসাৎ করে নিয়েছেন। 

আরও পড়ুন: Howrah News: বাতিস্তম্ভে হাত লেগে মৃত্যু তরুণীর, বর্ষায় ত্রিফলা বিদ্য়ুৎবিচ্ছিন্ন করার ভাবনা হাওড়ায়

এ নিয়ে প্রশ্ন করলে পঞ্চায়েত প্রধান তাপসী মণ্ডল জানান, তিনি কম লেখাপড়া কম জানেন। যা কাগজ দেওয়া হয় তাঁকে, তাতেই সই করে দেন। এই অঞ্চলের সভাপতি এবং ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ দিলীপ ঢালির দাবি, পঞ্চায়েতের সরকারি কাজে তিনি নাক গলান না। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর নাম জড়ানো হচ্ছে। তিনি এর সঙ্গে কোনও ভাবে যুক্ত নন।

তৃণমূলকে কটাক্ষ বাম-বিজেপি-র

এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করেছেন সোনারপুরের বাসিন্দা তথা সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, "কাগজে কলমে যা আছে, বাস্তবে তা নেই। সারা রাজ্য জুড়েই এই ভাবে লোপাটের রাজনীতি চলছে বলে।"  বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে একাধিক রাস্তা, পুকুরে এই উদাহরণ রয়েছে। দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমরা তথ্য সহ কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিয়েছি। আমরা চাই আগে রাজ্য হিসাব দিক, তার পর টাকা দেওয়া হবে।"

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget