এক্সপ্লোর

Sundarban: কটালের প্রভাবে উত্তাল সমুদ্র, সুন্দরবনে ফের দুর্যোগের ভ্রুকুটি

South 24 Parganas: এই দুর্যোগের জন্য সুন্দরবনের বাসিন্দাদের আগামীকাল ২২ তারিখ পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গৌতম মণ্ডল, সুন্দরবন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, সুন্দরবনে (Sundarban) ফের দুর্যোগের ভ্রুকুটি। নিম্নচাপ ও পূর্ণিমার কটালের জেরে আবারও দুর্যোগের ভ্রুকুটি সুন্দরবনজুড়ে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফের দুর্যোগের ভ্রুকুটি: হাওয়া অফিস সূত্রে খবর, কটালের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা থাকছে। এই দুর্যোগের জন্য সুন্দরবনের বাসিন্দাদের আগামীকাল ২২ তারিখ পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাইকে সতর্কবার্তা প্রচার করছে পুলিশ। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে ফেরিঘাট ও জনবহুল এলাকায় চলছে প্রচার। মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বেহাল নদী ও সমুদ্রবাঁধের কাছাকাছি বাসিন্দাদের নিরাপদ জায়গায় চলে যেতে বলা হচ্ছে। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।

আবহাওয়ার আপডেট: আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আজ ও কাল ভারী বৃষ্টি ওপরের দুই জেলায়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলসহ বঙ্গোপসাগরে আগামী ১২ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া                         

  • দক্ষিণবঙ্গের সব জেলাতেই  বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।
  • সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। 
  • মঙ্গলবার সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। 
  • বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে দক্ষিণের জেলাগুলিতে। তবে হালকা বৃষ্টি চলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 21 July: ডেঙ্গি-প্রতিরোধের বার্তায় মশা রূপে, ধর্মতলায় হাজির তৃণমূল কর্মী

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget