এক্সপ্লোর

South 24 Parganas: দুর্যোগের আগে সাগরে বাঁধ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

আকাশে আশঙ্কার মেঘ। এরই মধ্যে কাজ না হওয়ার অভিযোগ তুলছেন সাধারণ মানুষ।

জয়দীপ হালদার, সুন্দরবন: আকাশে আশঙ্কার মেঘ। প্রাকৃতিক দুর্যোগের আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগর বাঁধ পরিদর্শনে গেলেন।  ইয়াসের পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত সাগরের বঙ্কিমনগর এলাকায় নদীর কিছুটা অংশে কাজ ঠিকঠাক হয়নি। কাজ না হওয়ার অভিযোগ তুলছেন সাধারণ মানুষ।  নদীর জল বাড়লে এলাকায় জল ঢোকার সম্ভাবনা রয়েছে। আগামীকালের মধ্যেই নদীর বাকি অংশে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সন্ধেয় ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব। ঘূর্ণিঝড়ের আগে দিঘাজুড়ে পুলিশি তৎপরতা। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নামায় সতর্ক করা হচ্ছে পর্যটকদের। সৈকত ও উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ-প্রশাসন। প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকায় মাইকে প্রচার চালানো হচ্ছে। আজ সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীতে নৌকায় চড়ে মৎস্যজীবীদের মধ্যে সতর্কতামূলক প্রচার করা হয়। কোনও ট্রলার বা নৌকা যাতে সমুদ্রে যেতে না পারে, তার জন্য কড়া নজর রাখছে পুলিশ ও প্রশাসন। 

একের পর এক নিম্নচাপের মধ্যে, চোখ রাঙাচ্ছে আরও এক নিম্নচাপ। আবহবিদরা জানিয়েছে, ঘূর্ণিঝড় গুলাবের প্রভাব রাজ্য সরাসরি না পড়লেও, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে। প্রবল বর্ষণের পূর্বাভাসে ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি রয়েছে। এই পরিস্থিতিতে দুর্যোগ আসার আগেই তৎপর হল লালবাজার। দুর্যোগ মোকাবিলায় বিশেষ দল গড়ল কলকাতা পুলিশ। সেখানে থাকছেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল ও CESC-র প্রতিনিধিরা। লালবাজারের কন্ট্রোল রুমে খোলা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার।

জমা জল, ভেঙে পড়া গাছ সরানো, দুর্গতদের দ্রুত উদ্ধারের জন্য ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২টি দল। নিকাশি পরিস্থিতি খতিয়ে দেখা, নৌকা ও ক্রেন মজুত রাখার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। রিভার ট্রাফিক পুলিশকে সতর্ক থাকার পাশাপাশি গঙ্গায় নজরদারি চালাতে বলা হয়েছে। লালবাজারের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে নজরদারি করা হবে, গাছ ভেঙে পড়লে তার জন্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget