এক্সপ্লোর

Budge Budge Municipality : বিরোধীহীন বজবজ, ভোটের আগেই পুরসভা তৃণমূলের দখলে

বজবজ পুরসভার ২০ টি ওয়ার্ডের ১২টি ওয়ার্ডেই নেই বিরোধী প্রার্থী।

পার্থপ্রতিম ঘোষ, বজবজ (দক্ষিণ ২৪ পরগনা) : পুরভোটের (Municipal Election 2022) প্রাক্কালে যেন যাবতীয় ঘটনাক্রম দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। জায়গায় জায়গায় শাসকদলের ক্ষোভ-বিক্ষোভ, তালিকা বিভ্রাট অব্যাহত মনোনয়ন (Nominaation Filing)। ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি। এসবের মাঝেই আবার ভোটযুদ্ধের আগেই বজবজ পুরসভা (Budge Budge Municipality) দখল নিল তৃণমূল (TMC)। একাধিক ওয়ার্ড বিরোধীশূন্য থাকায় মনোনয়নের শেষদিনেই সরকারিভাবে বজবজ পুরসভায় ঘাসফুল ফোটার খবর জানিয়ে দেওয়া হল।

২৭ ফেব্রুয়ারি ভোটের জন্য আজই ছিল মনোনয়নের শেষ দিন, যেখানে দেখা গেল, বজবজ পুরসভার ১২টি ওয়ার্ডেই নেই বিরোধী প্রার্থী। প্রসঙ্গত, বজবজ পুরসভায় মোট ওয়ার্ড ২০টি। যার ফলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১১ টি ওয়ার্ড। কিন্তু বজবজের ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডই বিরোধীশূন্য থাকায় মনোনয়ন জমা দেওয়ার শেষদিনেই পুরসভার দখল নিল তৃণমূল। উল্লেখ্য, বজবজে ২০টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২টি ওয়ার্ডে বিজেপি প্রার্থী। আর ২০টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে বাম ও ৩টিতে কংগ্রেস প্রার্থী দিয়েছে।

এদিকে, এদিনই বিনা লড়াইয়ে সাঁইথিয়া পুরসভা গেল তৃণমূলের দখলে। সেখানের ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী। সাঁইথিয়ার ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল শুধু বামেরা। সাঁইথিয়া পুরসভার কোনও ওয়ার্ডেই নেই বিজেপি প্রার্থী। ১০৮টি পুরসভার ভোটে আজই মনোনয়নের শেষ দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরই শুরু হয় তাঁদের কর্মী সমর্থকদের জয়োল্লাস। এই ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়, 'এই ফলের সম্পূর্ণ কৃতিত্ব আমি দেব আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে। কারণ ওঁদের হাতে যে উন্নয়ন হয়েছে তার পরিপ্রেক্ষিতেই অন্যান্য দলের লোক ভেবেইছিল ছিল যে এদের উন্নয়নের বিরুদ্ধে প্রার্থী দেওয়া অন্যায়। তাই তারা প্রার্থীও দেয়নি। আমাদের ১৬টা ওয়ার্ডের ৩টেয় সিপিএম প্রার্থী দিয়েছে। সেগুলি ১, ৪, ১২। বাকি আর কোথাও কেউ প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমরা জয়লাভ করলাম।'

আরও পড়ুুন- 'মমতা-বার্তা' অমান্য করে মনোনয়নের জের, দক্ষিণ ২৪ পরগনায় কো-অর্ডিনেটর থেকে সরানো হল অরূপ বিশ্বাসকে

 

সেরা শিরোনাম

Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা

ভিডিও

Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget