এক্সপ্লোর

West Bengal Weather:আকাশে ঘন কালো মেঘ, আষাঢ়ের শুরুতে প্রবল বৃষ্টি শহরজুড়ে

Pre Monsoon Rain: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ প্রাক্ বর্ষার বৃষ্টি হবে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আকাশে ঘন কালো মেঘ (Dark Cloud)। আষাঢ়ের শুরুতে শহরজুড়ে প্রবল বৃষ্টি (Rain)। আলিপুর (Alipore Weather Department) আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ প্রাক্ বর্ষার বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। 

কী জানা গেল?
ভোর থেকেই মহানগরে আকাশে মুখভার করছিল। একটু সময় গড়াতেই কুচকুচে কালো করে আসে আকাশ। ঝেঁপে আসে বৃষ্টি। এর মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন বার্তা শুনতে পাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে পূর্বাভাস, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এটাই প্রাক্ বর্ষার বৃষ্টি। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। প্রবল গরমে এই বৃষ্টিভেজা দিনের অপেক্ষাতেই ছিল দক্ষিণবঙ্গ। তবে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় আজও ভোগাবে আবহাওয়া। বিশেষত, ছয় জেলায় আজও তাপপ্রবাহ চলবে। নির্দিষ্ট করে বললে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,  বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও কিছুটা অস্বস্তি বজায় থাকবে। আশার কথা একটাই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে কয়েক জেলায়। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের হাওয়া বদল শুরু আজ থেকে।

কলকাতার ছবি...
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। প্রসঙ্গত, গত কাল যা পূর্বাভাস ছিল তাতে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে শোনা যায়। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের পাঁচ দিন পরে বর্ষা ঢুকেছিল। দক্ষিণবঙ্গে অবশ্য পরিস্থিতি অনুকূল হতে তার থেকেও দেরি হওয়ার কথা। কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় ১১ জুন। উত্তরবঙ্গে ঝেঁপে এসেছে বর্ষা। আগামী ৭২ ঘণ্টায় উত্তরের দিকের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূ্র্বাভাস রয়েছে। আরও পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ছিল উত্তরবঙ্গের সব জেলাতে। 

আরও পড়ুন:কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget