এক্সপ্লোর

South Calcutta Law College Reopen: কলেজমুখী হচ্ছেন না সিংহভাগ ছাত্র, আতঙ্কে আইন পড়ুয়াদের অভিভাবকরাও

Kolkata News: ক্য়াম্পাসেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তৃণমূলকর্মী ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র এখন জেলে।

কলকাতা: কসবাকাণ্ডের ১১ দিন পরে গতকাল খুলেছে সাউথ ক্যালকাটা ল’ কলেজ। আজ থেকে পঠনপাঠন শুরু হওয়ার কথা। কিন্তু কলেজ চত্বরের সেই চেনা ছবি উধাও। এখনও আতঙ্কে আইন পড়ুয়াদের অভিভাবকরা। কলেজে পুলিশ মোতায়েন রয়েছে। 

ক্য়াম্পাসেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তৃণমূলকর্মী ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র এখন জেলে। কিন্তু কলেজে তার এতটাই দাপট ছিল যে এখনও মুখে মুখে ফিরছে মনোজিতের অত্যাচার-কুকীর্তির কথা। কলেজের পড়ুয়া  ওয়াসিম আক্রম মল্লিক বলছেন, "ওরা যা করত ইউনিয়ন রুমে। কলেজে দাদাগিরি যা করত গ্রাউন্ড ফ্লোরটা। ওরা কেমন একটা হাবভাব দেখিয়ে ঘুরে বেড়াত। আমরা ভাবতাম হয়তো সিনিয়র হবে। প্রশ্রয় না থাকলে এত সাহস কোথা থেকে পায়? নিশ্চয় তো প্রশ্রয় বা পিছনে ওদের কেউ আছে।''

কসবাকাণ্ডের ১১ দিন পর সোমবার সাউথ ক্যালকাটা ল'কলেজের দরজা খুলেছে। ক্যাম্পাসজুড়ে বসেছে সিসি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে পুলিশ। কলেজে ঢুকতে গেলে আই কার্ড দেখানো বাধ্যতামূলক। এত কড়াকড়ির পরও ভয় কাটেনি। মঙ্গলবার থেকে আইন কলেজে স্নাতোকোত্তরের পঠনপাঠন শুরুর কথা ছিল। কিন্তু কোনও পড়ুয়াই এলেন না। প্রজেক্ট জমা দেওয়ার জন্য শুধুমাত্র দ্বিতীয় বর্ষের পড়ুয়াদেরকেই কলেজে দেখা গেল। আরেক পডুয়ার কথায়, "বাড়িতে সবাই একটু টেনশনেই আছে। জিনিসটা তো যেটা হয়েছে ঠিক তো নাই একদম। (বাড়ির লোক) ভয় পাচ্ছে। বলছে যা একসাথে থাকতে, সবার সাথে মিলেমিশে থাকতে। একা একা না যেতে। বাড়ি থেকে আসতে না করছিল। আসতে তো হয়েছে কারণ প্রজেক্ট জমা দিতে হবে।''

কসবার আইন কলেজে মনোজিতের প্রভাব কতটা ছিল তা পড়ুয়াদের কথা থেকেই স্পষ্ট। এক পড়ুয়ার অভিযোগ, "আমরা না চাইতেও আমরা বিভিন্ন সাহায্য চাইতে গেলে তখন ইউনিয়নের দ্বারস্থ হতেই হয়। কারণ যারা প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল, তাঁরা কিছু করেন না। ভাইস প্রিন্সিপাল এক তো জিবি প্রেসিডেন্টের কারণে অনেকটা প্রেসারে থাকতেন। ভাইস প্রিন্সিপাল ম্যাম সবটাই আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে যদি কিছু করতে হয় মনোজিতের সাহায্যটা তুমি নেবে। উনি সব বিষয়ে বলেন। যেমন প্রফেসরের একটা সমস্যা হয়েছিল মাঝে। ইকনমিক্সের প্রফেসরের। তখনও দাদাকেই বলতে বলেছিলেন। বলেছিলেন সবচেয়ে ভাল হয় তুমি মনোজিৎ দার সঙ্গে কথা বলো।''

কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের মতো জঘন্য অভিযোগ ওঠার পর অনেক অভিভাবকই সন্তানকে একা কলেজে পাঠাতে ভয় পাচ্ছেন। পড়ুয়ার অভিভাবক কল্যাণী দাস বলছেন, "ঘটনা শুনে মানে একটু চিন্তিত তো আছি। মেয়েকে এতদূরে পাঠানো হয়। আজ যেরকম হচ্ছে (নিরাপত্তা) সেরকম যদি আগে থেকেই হত, তাহলে এরকম ঘটনাটা মনে হয় হত না।'' আরেক  পড়ুয়ার অভিভাবক শুক্লা চট্টোপাধ্যায় বলছেন, "জঘন্য ঘটনা। কারণ কী প্রত্যেকটা মায়েরই সন্তান তাদের কাছে সমান। কিন্তু এরকম অপরাধজনক ঘটনা আর যাতে না হয় তার জন্য পুলিশ প্রশানের দেখা উচিত। প্রত্যেক কলেজেরই কিন্তু এরকম একটা করে (মনোজিৎ) আছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget