এক্সপ্লোর

Kasba Incident Update : কসবাকাণ্ডে বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার গড়িয়াহাটে, আটক সুকান্ত; পাকড়াও একের পর এক নেতা-কর্মী

BJP Protests: গতকাল থেকেই প্রতিবাদ শুরু হয়েছে। এদিন গড়িয়াহাট-কসবা প্রতিবাদ মিছিল ডাকে বিজেপি। সেই লক্ষ্যে জমায়েত শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা।

কলকাতা : কসবাকাণ্ডে আজও প্রতিবাদের ঢেউ। বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল গড়িয়াহাটে। গড়িয়াহাটে মিছিল শুরু হওয়ার আগেই তাদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙতেই অ্যাকশনে নেমে পড়ে পুলিশ। একের পর এক বিজেপি নেতা-কর্মীকে পাকড়াও করা হয়। আটক করা হয় সুকান্ত মজুমদারকেও। প্রিজন ভ্যানে তোলা হয়েছে রাজ্য বিজেপির সভাপতিকে। বিজেপির বিক্ষোভ ঘিরে ধরপাকড়ে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে গড়িয়াহাট মোড়।

আর জি করকাণ্ড নাড়িয়ে দিয়ে গেছে গোটা রাজ্যকে। তার রেশ কাটতে না কাটতেই কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। দক্ষিণ কলকাতার ল কলেজের এই ঘটনা ঘিরে গতকাল থেকেই প্রতিবাদ শুরু হয়েছে। এদিন গড়িয়াহাট-কসবা প্রতিবাদ মিছিল ডাকে বিজেপি। সেই লক্ষ্যে জমায়েত শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। কিন্তু, তাঁদের ঠেকাতে তৎপর ছিল পুলিশ। প্রায় এক ঘণ্টা ধরে গড়িয়াহাট মোড়ে মোতায়েন ছিল পুলিশ। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রতিবাদ মিছিলে শামিল হতে সুকান্ত মজুমদারের গাড়ি আসতেই তার অনতিদূরে ব্যারিকেড করে দেওয়া হয় পুলিশের তরফে। যদিও সেই ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। সেই সময় সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায় ও তমোঘ্ন ঘোষদের আটকে দেওয়া হয়। তাঁদের যেতে দেওয়া হয়নি। তা সত্ত্বেও থানার সামনে পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিল বিজেপি। সেখানে তাঁদের একটা মিছিল ছিল। কেন পুলিশ তাঁদের আটকাচ্ছে ? জানতে চান সুকান্ত মজুমদার। সেই সময় চরম উত্তেজনা ছড়ায় গড়িয়াহাট মোড়ে। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ত ওই এলাকা। এরপর একে একে বিজেপি নেতা-কর্মীদের ধরে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। সুকান্ত মজুমদারকেও আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। 'মমতা ব্যানার্জি হায় হায়' বলে স্লোগান তোলেন সুকান্ত। তিনি বলেন, "পুলিশের আচরণ গণতন্ত্রের হত্যাকারীর আচরণ। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে কিম জং উনের উত্তর কোরিয়াতে পরিণত করেছেন। প্রয়োজনে হাজার বার গ্রেফতার হতে রাজি আছি, কিন্তু বাংলার মেয়েদের ধর্ষণ বন্ধ হওয়া চাই।"

নিজের কলেজেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল শহর কলকাতা। গ্রেফতার কলেজের প্রাক্তনী, TMCP নেতা মনোজিৎ মিশ্র ও ২ আইন পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ। গতকাল ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। কলেজের ইউনিয়ন রুম, ওয়াশ রুম এবং গার্ড রুম পরিদর্শন করেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, ঘটনাস্থলে ছেঁড়া চুল, ধস্তাধস্তির প্রমাণ মিলেছে। FIR উল্লেখিত হকি স্টিক এবং বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। নির্যাতিতার অভিযোগে উল্লেখ, ধর্ষণে বাধা দেওয়ায় তাঁকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা হয়। এ ছাড়াও ইউনিয়ন রুম থেকে মিলেছে প্লাস্টিক ও কাচের বেশ কিছু বোতল। যেগুলোর কেমিক্যাল পরীক্ষা করা হবে। কসবাকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget