এক্সপ্লোর

Kasba College Incident: 'কসবা ল'কলেজের ধর্ষণকারীর সঙ্গে কালীঘাটের কাকুর ভাইপো', পোস্ট শুভেন্দুর; একাধিক তৃণমূল হেভিওয়েটের সঙ্গে ছবি

TMC Connection: কে নেই তালিকায় ! মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল বিধায়ক, তৃণমূলে কাউন্সিলর! TMCP-র রাজ্য সভাপতি থেকে শুরু করে দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি !

কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখঠাকুর চক্রবর্তী ও বিটন চক্রবর্তী, কলকাতা : সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে অভিযুক্ত, ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছে। মন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক, ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি--কে নেই তালিকায় ! এরইমধ্যে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিৎ মিশ্রের একটি ছবি পোস্ট করেছেন। বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের ছবি দেখিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। 

কে নেই তালিকায় ! মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল বিধায়ক, তৃণমূল কাউন্সিলর ! TMCP-র রাজ্য সভাপতি থেকে শুরু করে দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি ! সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণে প্রধান অভিযুক্ত, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলের নেতা-মন্ত্রীদের একাধিক ছবি ইতিমধ্যেই সামনে এসেছে ! যাতে পরতে পরতে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সামনে এসেছে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের! 

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন, "এরা প্রত্যেকদিন প্রশ্রয় পাচ্ছে বলে আজ এই ঘটনাটা ঘটছে এবং তারই পরিণামে এই মেয়েটির উপরে এই আক্রমণ।"

ধৃতের ফেসবুক প্রোফাইলে ইন্ট্রো হিসেবে লেখা- ল কলেজের TMCP ইউনিটের প্রাক্তন সভাপতি। এরইসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের আরও একাধিক পদের উল্লেখও রয়েছে ধৃতের ফেসবুক প্রোফাইলে!

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে সাউথ ক্যালকাটা ল'কলেজ পরিচালন সমিতির সভাপতি ও বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গেও একাধিক ছবি রয়েছে অভিযুক্তর। তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েও ছবি রয়েছে ! তৃণমূলের বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও ছবি সামনে এসেছে মনোজিৎ মিশ্রের। 

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, "আমরা কেউ অস্বীকার করিনি যে না সে তৃণমূল ছাত্র পরিষদ করত না। কোনও এক সময় সে যখন ছাত্রাবস্থায় ছিল, সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট, মানে যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্রনেতাদের তুলে আনি, সেই অর্গানাইজেশনের সেক্রেটারি আমরা আমাদের যে জেলা সভাপতি আছে সেই সময় করেছিলাম। "

তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "এরকম ছবি আমার সঙ্গে, আমি ছবিটা দেখেছি, একা না, অনেক লোকের সঙ্গে ছিল। থাকতেই পারে। এতে আমার কিছু করার নেই।"

এরইমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিৎ মিশ্রর ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ওপরে লেখা, কসবা ল'কলেজের ধর্ষণকারীর সঙ্গে 'কালীঘাটের কাকুর ভাইপো'। এই ছবিটি পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, অপরাধের সাম্রাজ্য এমনি এমনি স্থাপিত হয়নি। বিভিন্ন কুকীর্তিবাজদের সান্নিধ্যে ফুলে ফেঁপে বড়ে হয়েছে! 

 

মূল প্রশ্ন হল, হেভিওয়েটদের সঙ্গে দহরমমহরমের সুবাদেই কি এত দাপট ছিল আইন কলেজের এই প্রাক্তনীর? তাই কি বেপোরয়া হয়ে উঠেছিল সে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget