এক্সপ্লোর

South Dinajpur: বালুরঘাটে উদ্ধার ২০টি চোরাই সোনার বিস্কুট! বাজেয়াপ্ত গাড়ি, গ্রেফতার ১

গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়ে। জানা গেছে গাড়িটি সিন্টু মন্ডল নামের এক ব্যক্তির।

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর থেকে উদ্ধার ২০টি সোনার বিস্কুট। ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর এলাকায় একটি গাড়িতে তল্লাশি অভিযান চালায় বিএসএফ-এর ১৩৭নং ব্যাটেলিয়নের জওয়ানরা। জানা গিয়েছে তল্লাশি অভিযানে ২০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গকুল দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে ঘটনাস্থল থেকে।                                                                            

ধৃত গকুল দাস-এর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের মন্ডপ পাড়া এলাকায়। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়ে। জানা গেছে গাড়িটি সিন্টু মন্ডল নামের এক ব্যক্তির। আটক গাড়ির মালিকই সোনার ব্যবসার সঙ্গে যুক্ত। যদিও সোনা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে  বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোনার বিস্কুটগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগেও সোনা চালাচালানের (BSF Foils gold smuggling attempt) চেষ্টার খবর প্রকাশ্যে এসেছে। সেই পরিকল্পনা বানচালও করে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্ত (north 24 Parganas) থেকে  ৯৩ লক্ষ টাকার বিভিন্ন আকারের সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে তারা। সঙ্গে চোরাচোলানে যুক্ত সন্দেহে এক মহিলাকে আটক করা হয়।

বিশদ...
সূত্রের খবর, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে জয়ন্তীপুর ফাঁড়িতে চৌকি কর্তব্যরত  বিএসএফ জওয়ানরা বাংলাদেশের দিকের, চাটিসঘরিয়া গ্রাম থেকে ভারতের দিকে কিছু ছোড়ার শব্দ শুনতে পান সেদিন। মুহূর্তের মধ্যে শব্দের উৎস লক্ষ্য করে সেখানে পৌঁছন জওয়ারা। দেখা যায়, ভারতের দিকে একটি বাড়ির উঠোনে দুটি বাদামি রঙের টেপে মোড়ানো প্যাকেট পড়ে রয়েছে। ওই প্যাকেট থেকেই বিভিন্ন আকারের ৫টি সোনার বিস্কুট পাওয়া যায়। বাড়ির উঠানে এক জন মহিলাকেও সেই সময় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল বলে খবর। বিএসএফ জওয়ানরা দ্রুত ওই মহিলাকে আটক করেন। পরে তাঁকে সোনা চোরাচালানে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয় সোনার বিস্কুটের ওজন ১৫০৭.৯৭ গ্রাম, আনুমানিক মূল্য ৯৩ লক্ষ ১১ হাজার ৭১৪ টাকা।

সেরা শিরোনাম

Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা

ভিডিও

Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda
Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget