এক্সপ্লোর

South Dinajpur News: ডাইন অপবাদে এক ব্যক্তিকে কুপিয়ে খুন, থানায় আত্মসমর্পন অভিযুক্তের

South Dinajpur: অভিযোগ, প্রতিবেশীর অসুস্থতা নিয়ে মন্তব্য করায়, আজ সকালে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় কয়েকজন। বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

চঞ্চল মজুমদার, বংশীহারী, (দক্ষিণ দিনাজপুর): মধ্যযুগীয় কুসংস্কার জের। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বংশীহারীতে ডাইন অপবাদে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। থানায় গিয়ে আত্মসমর্পণ এক অভিযুক্তের। অভিযোগ, প্রতিবেশীর অসুস্থতা নিয়ে মন্তব্য করায়, আজ সকালে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় কয়েকজন। বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। 

থানায় ঢুকে আত্মসমর্পণ: রক্তমাখা কুড়ুল হাতে থানায় ঢুকে আত্মসমর্পণ! তুকতাকের সন্দেহে একজনকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। বুধবার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় পঞ্চাশোর্ধ্ব লক্ষ্মীরাম হেমব্রমের মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে লক্ষ্মীরামের বাড়িতে চড়াও হন প্রতিবেশী মিলন বাস্কে। অভিযোগ, প্রথমে লক্ষ্মীরামকে বেধড়ক মারধর করা হয়। তারপর ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে। মিলন তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।

আরও পড়ুন: North 24 Pargana News: অর্জুনের 'এজেন্ট'কে বিজেপি থেকে সরানোর দাবি, শ্যামনগরে পোস্টার ঘিরে অস্বস্তি

কেন ঘটল এই ঘটনা: তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন নিহতের আত্মীয়।  নিহতের আত্মীয়  ফুলমনি হাঁসদা, গতকাল রাতে মিলনের বাড়িতে গিয়ে তাঁর বাবা মরে যাবে একথা বলেছিলেন লক্ষ্মীরাম। তুকতাক করেছে এটা বলেছে। এরপরই আজ সকাল মিলন ওকে মেরেছে। খুনের পর রক্তমাখা কুড়ুল নিয়ে গিয়ে থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত যুবক। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের ঘটনা ঠেকাতে আরও সচেতনতা প্রয়োজন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য গোবিন্দ তালুকদারের কথায়, দুঃখজনক ঘটনা। সচেতনতা খুবই জরুরি। আদিবাসীদের মধ্যে যাঁরা শিক্ষিত তাঁরা এগিয়ে না এলে হবে না। অন্যদিকে প্রতিবেশীদের বিরুদ্ধে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। পলাতক অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget