এক্সপ্লোর

North 24 Pargana News: অর্জুনের 'এজেন্ট'কে বিজেপি থেকে সরানোর দাবি, শ্যামনগরে পোস্টার ঘিরে অস্বস্তি

বিজেপিতে ৩ বছর ২ মাসের ইনিংস শেষ করে রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তৃণমূলে যোগ দিয়ে দলের একাধিক সাংগঠনিক বৈঠকে যোগও দিয়েছেন তিনি

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অর্জুন গড়ে শুভেন্দুর সভার আগে শ্যামনগরে বিজেপির পোস্টার-অস্বস্তি। ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতিকে অর্জুনের এজেন্ট বলে উল্লেখ। তৃণমূলের চক্রান্ত, দাবি বিজেপি নেতার। 

বিজেপিতে ৩ বছর ২ মাসের ইনিংস শেষ করে রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তৃণমূলে যোগ দিয়ে দলের একাধিক সাংগঠনিক বৈঠকে যোগও দিয়েছেন তিনি। 

ব্যারাকপুর শিল্পাঞ্চলে এখন কান পাতলেই একটাই প্রশ্ন, অর্জুন সিংয়ের পর এবার  বিজেপি ছাড়ছেন কোন নেতা? এই পরিস্থিতিতে দলে ভাঙন রুখতে বুধবার সাংগঠনিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা ও ব্যারাকপুরে বিজেপির দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগে এদিন সকালে উত্তর ২৪ পরগনার শ্যামনগর স্টেশনের কাছে দেখা যায় এই ধরনের ব্যানার। 

যেখানে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে অর্জুন সিংয়ের এজেন্ট বলে লেখা হয়েছে। এমনকি তাঁকে বিজেপির জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি তোলা হয়েছে এই ব্যানারে। 

একেবারে নীচে লেখা বিজেপি জিন্দাবাদ। কিন্তু কে বা কারা, এই ব্যনার দিয়েছে, তা সম্পর্কে কিছু বলা হয়নি। আর এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, কারা দিল এই ধরনের ব্যানার? যদিও এর নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি। 

ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই এধরনের চক্রান্ত। আর যদি ধরেও নিই যে আমাদের দলের কার্যকর্তারা এই পোস্টার দিয়েছে, তাহলে বলব, একজন সভাপতি হিসেবে আমার তো দলের সাংসদের সঙ্গে সমন্বয় রেখে চলাই কাজ।

মাস চারেক আগে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয় সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর আগে এই পদে ছিলেন রবীন ভট্টাচার্য। কিন্তু তিনি তৃণমূলে যোগ দেন। এবার কি একই পথে হাঁটবেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার বর্তমান সভাপতিও? জল্পনা উস্কে দিল এই ব্যানার। 

সেরা শিরোনাম

BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
Baranagar Incident: আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget