এক্সপ্লোর

South Eastern Railway: শুরু হবে ইন্টারলকিংয়ের কাজ, শনিবার থেকে এই শাখায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল..

South Eastern Railway Local Train Express Train Canceled: এই শাখায় আগামী ২৯  জুন থেকে বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল, পরিষেবা স্বাভাবিক হবে কবে ?

কলকাতা: সপ্তাহান্তে রেলের কাজের জন্য, ফের বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল। শনিবার থেকেই এই কাজ শুরু হবে, কবে এই শাখায় পরিষেবা স্বাভাবিক হবে ? জানাল রেল।

শনিবার থেকে এই শাখায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল, কবে পরিষেবা স্বাভাবিক হবে ?

দক্ষিণ-পূর্ব রেলের আন্দুল স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য আগামী ২৯  জুন থেকে ৮  জুলাই পর্যন্ত বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জানা গেছে, এই সময়ে সাঁকরাইল এবং সাঁতরাগাছি স্টেশনের মধ্যে লিংক লাইনের কাজ করা হবে। এর পাশাপাশি  সিগনালিং সিস্টেমের উন্নতির কাজ করা হবে।

সম্প্রতি শিয়ালদহ শাখাতেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল

মূলত সম্প্রতি শিয়ালদহ শাখাতেও কাজ হওয়ার জন্য  একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য মাঝে  বন্ধ করে দেওয়া হয়েছিল শিয়ালদা স্টেশনের  ৫টি প্ল্যাটফর্ম। শিয়ালদা ডিভিশনের মেন এবং উত্তর শাখায় ব্যাহত হয়েছিল রেল পরিষেবা। শিয়ালদা শাখায় এমনিতেই ব্যাস্ততা চূড়ান্ত থাকে। তাই ট্রেন বাতিলে যাত্রী ভোগান্তি চরমে উঠেছিল। 

রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ

এপ্রিল মাসে বর্ধমান স্টেশনের ডাউন মেন লাইনে রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। মার্চ মাসে,  সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণে ট্রেন বাতিল করা হয়েছিল। ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল। তার জেরে মাঝরাত থেকে ভোর ৪টে পর্যন্ত শিয়ালদা মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল । বাতিল করা হয়েছিল বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও।

হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় RPF-এর সামনেই দুষ্কৃতী তাণ্ডব

অপরদিকে, হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় RPF-এর সামনেই দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। সংরক্ষিত আসনে বসতে না দেওয়ায় মারধর, মাথা ফাটল রাজ্যের যাত্রীদের। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ফের প্রশ্নের মুখে যাত্রী-নিরাপত্তা। পূর্ব-মধ্য রেলের CPRO জানিয়েছেন, ঘটনার তদন্ত হবে।

আরও পড়ুন, 'নিজেদের নিয়ন্ত্রণে আনতে না পারলে..', শুভেন্দুর করা মামলায় রাজ্যকে কী প্রশ্ন বিচারপতির ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Birbhum Sand Business: বীরভূমে বেআইনি বালি কারবারে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু, উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্রাক্টর
বীরভূমে বেআইনি বালি কারবারে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু, উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্রাক্টর
Nandigram Rejinagar Bypoll : রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget