এক্সপ্লোর

Sovabazar Rajbari: বেজে গিয়েছে বিসর্জনের বাজনা, বিষণ্ণতার সুরে উমাকে বিদায় শোভাবাজার রাজবাড়ির

Durga Pujo: সকাল থেকেই শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়েছিল বিসর্জনের প্রস্তুতি৷ দশমীর সকালে পুজোর পর দর্পণে বিসর্জন হয়।

সঞ্চয়ন মিত্র এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পুজো শেষ৷ আজ উমাকে বিদায় জানানোর পালা।  বাপের বাড়িতে চার দিন কাটিয়ে আজ সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে ফিরছেন উমা৷ আনন্দের উত্সবে বিষাদের সুর। সকাল থেকেই শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়েছিল বিসর্জনের প্রস্তুতি৷ দশমীর সকালে পুজোর পর দর্পণে বিসর্জন হয়। এরপর প্রতিমাকে বরণ করে, কনকাঞ্জলি দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে৷                            

এরপর বাহকের কাঁধে চেপে, শোভাবাজার রাজবাড়ি থেকে শোভাযাত্রা করে বাগবাজার ঘাটে রওনা দেন ঘরের মেয়ে।                                                              

প্রসঙ্গত, শোভাবাজার রাজবাড়ির প্রতিমা কাঁধে করে প্রায় ৪০ জন নিয়ে যান বিসর্জনের ঘাট পর্যন্ত। সেখান থেকে দুই বিশেষ নৌকার মাঝে বসানো হয় প্রতিমা। তারপর মাঝ গঙ্গায় ধীরে ধীরে দু পাশে সরানো হয় দুই নৌকাকে। ঠাকুর বিসর্জন হয়ে যায়। শোভাবাজার রাজবাড়ির এই বিশেষ বিসর্জন পর্ব দেখতে ভিড় করেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। বিসর্জনের আগে ঘাটে নীলকন্ঠ পাখি উড়িয়ে দেওয়া হয়। যদিও আগে নীলকন্ঠ পাখিই ওড়ানো হত। তবে এখন কাগজের পাখি বানিয়ে তা বেলুনে করে উড়িয়ে দেওয়া হয়।                                                         

আরও পড়ুন, রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর 

এই বাড়ির পুজোয় ঠাকুর ভাসানে নৌকার ভূমিকা থাকে। শোভাবাজার ঘাট থেকে দুটি নৌকার মাঝে বসানো হয় প্রতিমা। বাড়ির সদস্যরা, সেবাইতরা প্রত্যেকেই ভাগাভাগি করে থাকেন দুই নৌকায়। প্রতিমা বাঁধা হয় একাধিক বাঁশ এবং কাছি বা দড়ির সাহায্যে। মাঝ গঙ্গায় নৌকা নিয়ে যাওয়ার পরে, ধীরে ধীরে সরানো হয় বাঁশগুলি। তার পরে প্রতিমা রাখা থাকে দড়ির ওপরে৷ আস্তে আস্তে সেটা ছাড়া হয়। তাতেই প্রতিমা দুই নৌকার মাঝে নদীতে পড়ে বিসর্জন হয়ে যায়।                        

 

সেরা শিরোনাম

SC On EC: SIR মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
SIR মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Tarapith Temple: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে গর্ভগৃহে প্রবেশ নিষেধ, ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের
কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে গর্ভগৃহে প্রবেশ নিষেধ, ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের
Kolkata Accident: বাবাকে নিয়ে বাড়ি ফেরা হল না ছেলের, বাইকে লরির ধাক্কা, এক লহমায় সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনা ভিআইপি রোডে, উত্তপ্ত কেষ্টপুর
বাবাকে নিয়ে বাড়ি ফেরা হল না ছেলের, বাইকে লরির ধাক্কা, এক লহমায় সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনা ভিআইপি রোডে, উত্তপ্ত কেষ্টপুর
Cooch Behar Zilla Parishad: কোচবিহারে তৃণমূল পরিচালিত জেলা পরিষদে 'অনাস্থা' তৃণমূলেরই! মুখ্যমন্ত্রীর উপর 'আস্থা', বলছেন বিক্ষুব্ধরা
কোচবিহারে তৃণমূল পরিচালিত জেলা পরিষদে 'অনাস্থা' তৃণমূলেরই! মুখ্যমন্ত্রীর উপর 'আস্থা', বলছেন বিক্ষুব্ধরা

ভিডিও

JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
ABVP on JU Chaos:
Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget