এক্সপ্লোর

Sovan-Ratna: লোকজন নিয়ে আদালতে হুমকি! রত্নার বিরুদ্ধে থানায় গেলেন শোভন

Sovan Chatterjee-Ratna Chatterjee: পুলিশে জানানোর পরেও রত্নার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করছেন শোভন।

কলকাতা: বিবাহ বিচ্ছেদের মামলার মধ্যেই ফের রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) সঙ্গে সংঘাতে শোভন চট্টোপাধ্যয় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। রত্নার বিরুদ্ধে আদালত চত্বরে লোকজন নিয়ে এসে হুমকি দেওয়ার অভিযোগ। গন্ডগোলের আশঙ্কায় আলিপুর থানায় অভিযোগ দায়ের করলেন শোভন। পুলিশে জানানোর পরেও রত্নার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করছেন শোভন। যদিও লোকজন নিয়ে এসে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রত্না (Kolkata News)। 

রত্নার বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি কিছু ছবি এবং ভিডিও-ও সামনে এসেছে।  সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

বুধবার এবিপি আনন্দের মুখোমুখি হতে রত্নার বিরুদ্ধে মুখ খোলেন শোভন। বলেন, "ঠিক দরজার বাইরে, কিন্তু আদালতর চত্বরেই। দোতলায় আদালতের করিডরে, অশ্রাব্য ভাষায়। যে ভাষা আমি উচ্চারণ করতে পারব না। আমি লক্ষ্য করছি, বিভিন্ন ভাষায় গালাগালি, বিভিন্ন ধরনের হুমকি সব দিয়ে যাচ্ছে। এটা কি ভদ্রতা, সভ্যতা? এটা কি আদালত?"

আরও পড়ুন: Mamata Banerjee: মালদার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর, যোগ দেবেন নবজোয়ার কর্মসূচিতে

শোভনকে সমর্থন করে মুখ খুলেছেন বৈশাখীও। তিনি বলেন, "শোভন এজলাসের মধ্যেই ছিলেন। রত্নার সঙ্গে কিছু সঙ্গীসাথী আসেন। তাঁরা যে ভাষায় কথা বলছিলেন, তা বুঝতে হলে অকথা-কুকথার অভিধান নিয়ে বসতে হবে। কোনও ভদ্র-সভ্য সমাজে এমন কথার ব্যবহার হয় বলে জানা নেই। বিধায়ক এলে নাকি তাঁর সঙ্গীসাথীরাও নাকি আসেন! বেশ আসেন। আমার সঙ্গে বিবাদে জড়ানোর চেষ্টাও হল। কিন্তু আমাকে নবীরব দেখে এগোননি। তার পর দেখলাম, শোভন এজলাস থেকে বেরিয়ে আসছেন, আর প্রচ্ড চিৎকার চলছে। চার-পাঁচ জন মিলে যে সমস্ত ভাষায় আক্রমণ করা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। মানুষের শুভ বুদ্ধি অস্তমিত হলে, তখন লাগাম পরানো যায় না। বেলাগাম মানসিকতা, যে সংযমহীন ভাষায় উনি কথা বলছিলেন, পুলিশের দ্বারাও এর চিকিৎসা সম্ভব বলে মনে হয় না। আমাকে নানা রকম কুপ্রস্তাবও দেওয়া হয়।"

এর আগে, ২৭ এপ্রিল এবং তার আগেও বার বার এমন ঘটেছে বলে দাবি শোভনের। এমন ঘটে বলেই আদালেত পুলিশ থাকে বলে দাবি করেছেন তিনি। শোভনের দাবি, তিনি বিচ্ছেদ চেয়েছেন। উনি চাইছেন পুনর্মিলন। তার এই নমুনা হতে পারে কি, প্রশ্ন তুলেছেন শোভন।

আরও পড়ুন: World Asthma Day 2023 : প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন

যদিও হুমকি, গালাগালির অভিযোগ অস্বীকার করেছেন রত্না। তিনি বলেন, “শোভনবাবু-বৈশাখীদেবীকে ভয় দেখাব আমি? আমার মতো এত ক্ষুদ্র মানুষ? শোভনবাবুরা অল্পেই ভয় পেয়ে যান। আজ কোর্টে কী ঘটেছে আমার জানা নেই।” শোভনের দেহরক্ষীকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু রত্নার দাবি, তিনি রাজ্যের বিধায়ক। সেই সরকার থেকেই নিরাপত্তা দেওয়া হয়েছে। সেই নিরাপত্তারক্ষীকে তিনি হুমকি দিয়েছেন, এটা অবান্তর যুক্তি। একই সঙ্গে রত্না জানিয়েছেন, তাঁর সঙ্গে কোর্টে দু'-তিন জন যাওয়া অপরাধ হয়, তাহলে শোভনের সঙ্গে বৈশাখীর কোর্টে যাওয়াও অপরাধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget