এক্সপ্লোর

Durga Puja: পুজোর সময় নজরদারির জন্য নবান্নে খোলা হল বিশেষ কন্ট্রোল রুম, জেলাতেও বিশেষ ব্যবস্থা

Kolkata Durga Puja: চতুর্থীর দিন থেকেই ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। এমনকী, কন্ট্রোল রুম খোলা হচ্ছে জেলাতেও।

কলকাতা: পুজোর (Durga Puja) সময় নজরদারির জন্য নবান্নে (Nabanna) খোলা হল বিশেষ কন্ট্রোল রুম (Control Room)। চতুর্থীর দিন থেকেই ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। এমনকী, কন্ট্রোল রুম খোলা হচ্ছে জেলাতেও। প্রথম দফায় লক্ষ্মীপুজো পর্যন্ত খোলা থাকবে এই কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন আধিকারিক। কালীপুজোতেও খোলা থাকবে কন্ট্রোল রুম।  

কন্ট্রোল রুমের নম্বর ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। 

এদিকে, পুজোয় মধ্য়েই বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। নবমী-দশমীতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, এমনই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। সপ্তমীর দিন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে।শক্তিশালী হয়ে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে।                                                                                                                     

এই নিম্নচাপ অন্ধ ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে নবমী ও দশমীতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার অর্থাৎ নবমী ও দশমীতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, মন্ত্রী-বিধায়কদের ভাতা বাড়তে আর নেই বাধা, বেতন বিলে সই করে দিলেন রাজ্যপাল

এদিকে পুজোর আগেই দমদমে আগুনে ভস্মীভূত পুজো মণ্ডপ। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নেতাজি সংঘ ক্লাবের সদস্যরা জানতে পারেন তাদের মন্ডপে আগুন লেগেছে। দমকলের এক ঘণ্টার চেষ্টায় সমপূর্ণ আগুন নিয়ন্ত্রণে এলেও, পুড়ে গেছে প্যান্ডেলের কাপড়, কাঠামো। পুজো উদ্য়োক্তাদের প্রশ্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরও আগুন লাগল কী করে? দমদম থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 

অন্যদিকে, পুজোয় দুর্ঘটনা এড়াতে, সতর্ক দমকল দফতর। মণ্ডপে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে নিরাপত্তায় জোর দিতে বলা হচ্ছে। এদিন দমকলমন্ত্রী জানিয়েছেন, গতবছর ৩৮টি সাময়িক ফায়ার স্টেশন তৈরি করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১০০টি করা হবে।    ড্রোনের সাহায্যেও চলবে নজরদারি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget