এক্সপ্লোর

Kurseong Accident:জাতীয় সড়ক থেকে ২০০ ফুট নিচে পড়ল গাড়ি, কার্শিয়াঙে দুর্ঘটনায় মৃত ৩

Death After Car Fell:ভয়ঙ্কর দুর্ঘটনায় রক্তাক্ত দার্জিলিং। জাতীয় সড়ক থেকে ২০০ ফুট নিচে পড়ে গেল গাড়ি। কার্শিয়াঙের ঘটনায় মৃত ৩। তখনও দিনের আলো পুরোপুরি নেভেনি।

কার্শিয়াং: ভয়ঙ্কর দুর্ঘটনায় (accident) রক্তাক্ত দার্জিলিং (darjeeling)। জাতীয় সড়ক (NH-55) থেকে ২০০ ফুট নিচে পড়ে গেল গাড়ি। কার্শিয়াঙের (kurseong) ঘটনায় মৃত ৩।

কী হল দার্জিলিঙে? 
তখনও দিনের আলো পুরোপুরি নেভেনি। হঠাৎ হইচই, কিছুক্ষণের মধ্য়েই বড়সড় জটলা। কার্শিয়াঙের কাছে সিপাইধুরায় এনএইচ-৫৫ থেকে প্রায় ২০০ ফুট নিচে পড়ে গেল একটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩। জখম অন্তত ৫ জন। কিন্তু যে ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তার পর মৃতের সংখ্যা যে আরও বাড়বে না তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। একদিকে যখন নভেম্বর-ডিসেম্বরের পর্যটনের মরসুমে হাতছানি দিচ্ছে দার্জিলিং, ঠিক সেই সময়ই এমন ঘটনায় বিষাদের ছায়া নানা মহলে। এই সময়ে সাধারণত ঝলমলে রোদে খিলখিলিয়ে হাসে পাহাড়। আর সেই সঙ্গে জাঁকিয়ে শীত। কয়েক মাসের বর্ষণের ক্লান্তির পর ফের কিছুটা রোদের মুখ দেখতে শুরুও করেছে দার্জিলিং পাহাড়। সেই সঙ্গে পর্যটকরা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘাও। তার মধ্যেই কার্শিয়াঙের কাছে সিপাইধুরায় এনএইচ-৫৫র এই দুর্ঘটনা। প্রসঙ্গত, এই ধরনের ঘটনা একেবারে অপরিচিত নয় এই তল্লাটে।

দুর্ঘটনা আগেও...
চলতি বছরের মে মাসেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার (নন মেডিক্যাল) অরিত্র দত্ত। সপরিবারে দার্জিলিং থেকে কালিম্পং যাচ্ছিলেন তিনি। পথেই দুর্ঘটনা। সঙ্কটজনক অবস্থায় ছিলেন মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার (নন মেডিক্যাল) অরিত্র দত্ত। আইসিইউ অ্যাম্বুল্যান্সে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন অরিত্রের স্ত্রী-মেয়ে। পরিচারিকার অবস্থাও সঙ্কটজনক ছিল। তার আগে, ২০১৯ সালে দার্জিলিঙে টয়ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক পর্যটকের। ঘটনায় সামনে আসে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও। সেলফি তোলার সময় দুর্ঘটনা ঘটেছিল বলে দাবি করে রেল। যদিও দুর্ঘটনার মুহূর্তের ভিডিও দেখিয়ে মৃতের পরিবারের দাবি, তারে হাত আটকে ট্রেন থেকে পড়ে যান প্রদীপ সাক্সেনা। ২০১৬ সালে আবার দার্জিলিং থেকে বাগডোগরা যাওয়ার পথে খাদে পড়েছিল রাষ্ট্রপতির কনভয়। সব মিলিয়ে স্বপ্নসুন্দর দার্জিলিং যে মাঝেমধ্যেই বিভীষিকার কারণ হয়ে ওঠে, সেটা মনে রয়েছে অনেকেরই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এখানকার স্মৃতি ও অভিজ্ঞতা সুখের। যদিও কার্শিয়াঙের আজকের দুর্ঘটনার পর আরও এক বার বিষাদের ছায়া নেমে এল পাহাড়ে।

আরও পড়ুন:১০ বছর বেসরকারি ক্ষেত্রে চাকরি করেছেন ? সরকার দেবে এই সুবিধা

   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget