এক্সপ্লোর

Durga Puja 2026 : 'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?

Sree Bhumi Sporting Club : 'সুজিত বসু-হীন' শ্রীভূমি স্পোর্টিংয়ে দুর্গাপুজোর আবহ। বৃহস্পতিবার তাঁকে ছাড়াই হল খুঁটিপুজো। এবার শ্রীভূমি স্পোর্টিং দুর্গোৎসবে রাজস্থানের জয়পুরের হাওয়া মহলের আদলে তৈরি করা হবে মণ্ডপ।

কলকাতা: বিশ্বাস ব্রাদার্স-এর সুরুচি সংঘের পর এবার খুঁটিপুজো থেকেই যেন বদলে গেল 'সুজিত বসু-হীন' শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গাপুজোর আবহ। গত কয়েকবছর যাঁর নামের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে ছিল কলকাতার অন্যতম বড় এই দুর্গোৎসবের আয়োজন, সেই শ্রীভূমি স্পোর্টিংয়ের খুঁটিপুজোয় দেখা গেল পরিবর্তনের প্রতিচ্ছবি। 

একটা সময় ছিল, শ্রীভূমির পুজো মানে এক ডাকে সবাই জানে এটা সুজিত বসুর পুজো। কলকাতার অন্যতম পুজো গুলোর মধ্যে একটি এই ক্লাবের দূর্গা পুজো। কিন্তু এবছর ছবিটা অন্যরকম। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এখন তিনি জেলে। এদিকে বৃহস্পতিবার তাঁকে ছাড়াই হল খুঁটিপুজো। অনেকের মনে প্রশ্ন, এবার কি তবে  সুজিত ছাড়া শ্রীভূমিতে সেই জাঁকজমকপূর্ণ পুজো মানুষ দেখতে পাবে। কারণ, তাঁর সময়ে একের পর এক চমক ছিল এই পুজোর প্যান্ডেলে। কিন্তু পরিবর্তনের রাজ্যে সবটাই এখন পরিবর্তিত।   

ক্লাব কতৃপক্ষের কী দাবি ?

শুধু শ্রীভূমি নয়, পরিবর্তনের রাজ্য়ে একাধিক পুজোতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সুরুচি সংঘেও এখন বাদ বিশ্বাস ব্রাদার্স। তবে, শ্রীভূমিতে খুঁটি পুজোর সময় নাম না করে সুজিত বসুর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিলেন কেউ কেউ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক দেবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, ''আমাদের সমস্ত পোস্ট একটাই মানুষের পোস্ট। শ্রীভূমির অধিবাসীবৃন্দের পোস্ট। আজকে সবাই মিলে আমরা পুজোটা করছি। এতদিন ব্যক্তি তাঁর কিছু লোক নিয়ে এই পুজোটা করত এবং খুঁটিপুজোটা হত। সেটা এখন আর নেই। এখন সমস্ত পল্লিবাসীর পুজো।'' ক্লাবের সভাপতি কণক দেবনাথ জানান, ''এতদিন যে অন্ধকার বাতাবরণ ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আমরা পাড়ার প্রত্যেককে নিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি করব। আগে সারা পশ্চিমবঙ্গে একজন ব্যক্তির নামে এই পুজোটাকে চিহ্নিত করা হত। আজকে আমরা বলি এই পাড়ার প্রতিটি মানুষের প্রতিটি ঘরের অনুষ্ঠান। এই পুজো কিন্তু কোনও অংশে কোনওবারের থেকে কম হবে না। শ্রীভূমির পুজো হস্তান্তর হলেও মতান্তর হয়নি।''

শ্রীভূমিতে এবারের থিম কী ?

প্রতিবছরের মত এবছরও থিম পুজো থেকে পিছ-পা হবেন না ক্লাব কতৃপক্ষ। সুজিত-হীন পুজো হলেও ক্লাবের নাম ও পুজোর সেই জৌলুশ এক রকম থাকবে বলে জানিয়েছেন কতৃপক্ষ। এবার শ্রীভূমি স্পোর্টিং দুর্গোৎসবে রাজস্থানের জয়পুরের হাওয়া মহলের আদলে তৈরি করা হবে মণ্ডপ।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget