এক্সপ্লোর

SSC: ধর্নার ৫৯০ দিন, হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় SSC-র চাকরিপ্রার্থীরা

পরিবার-পরিজন ছেড়ে পথের ধারেই কাটছে দিন। তবুও হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় SSC চাকরিপ্রার্থীরা।

কলকাতা: দুর্গাপুজোর পর কালীপুজোও কেটেছে রাস্তায় বসে। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ৫৯০ দিনে পড়ল SSC চাকরিপ্রার্থীদের ধর্না। উত্সবের মরশুমেও ওঁদের জীবনে শুধুই অন্ধকার। পরিবার-পরিজন ছেড়ে পথের ধারেই কাটছে দিন। তবুও হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় SSC চাকরিপ্রার্থীরা। এবার পুজোয় রাজ্যবাসীর মনে কাঁটার মতো বিঁধেছে চাকরিপ্রার্থীদের রাস্তায় বসে আন্দোলন। এই সমস্যার সমাধান না হলে মানুষের মনে শান্তি আসবে না। মন্তব্য দিলীপ ঘোষের। 

দুর্গাপুজো কেটেছে রাস্তায় বসে। কালীপুজোয় গোটা শহর আলোর উত্‍সবে মাতলেও, অন্ধকারেই রইলেন চাকরিপ্রার্থীরা। এবার আসছে ভাইফোঁটা। কান্নায় ভেঙে পড়ে  SLST-র নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা জানালেন, ভাইফোঁটাও তাঁদের কাটবে রাস্তাতেই। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের অবস্থান মঙ্গলবার ৫৯০ দিন পড়ল। ভাইফোঁটার আগেও সেই অন্ধকারেই চাকরিপ্রার্থীরা। 

নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের এই অবস্থান আন্দোলনের জল গড়িয়েছে রাজনীতির আঙিনাতেও।  SSC-কর্তৃপক্ষ থেকে শুরু করে শিক্ষামন্ত্রী। চাকরিপ্রার্থীরা একের পর এক বৈঠক করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁদের নিয়োগের দাবির সুরাহা হয়নি।  আলোর উত্‍সবের শহরে পরিবার ছেড়ে ম্লান মুখে রাজপথের এককোণে বসে রয়েছেন তাঁরা।  

তবে একদিকে যখন অবস্থান বিক্ষোভ চলছে। অন্যদিকে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে প্রিয়ঙ্কা সাউকে (Priyanka Sau) চাকরির সুপারিশ পত্র দিল স্কুল সার্ভিস কমিশন। ১ মাসের মধ্যে প্রিয়ঙ্কাকে নিয়োগ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগপত্র হাতে পেলে বাঘাযতীন বালিকা বিদ্যালয়ে ইংরেজির শিক্ষিকা হিসেবে যোগ দেবেন, জানিয়েছেন প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কা সাউকে চাকরির সুপারিশ পত্র: ববিতা সরকারের পর এবার প্রিয়ঙ্কা সাউ। হাইকোর্টের নির্দেশে স্বপ্নপূরণের পথে আরও এক চাকরিপ্রার্থী। সেপ্টেম্বরে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ১ মাসের মধ্যে চাকরি দিতে হবে। সেই মতো চাকরির সুপারিশ পত্র পেলেন কলকাতার চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউ।  তিনি জানিয়েছেন, তাঁকে কর্মক্ষেত্র বেছে নেওয়ার জন্য ৪টি স্কুলের অপশন দেওয়া হয়। তার মধ্যে বাঘাযতীন বালিকা বিদ্যালয় বেছে নেন তিনি। নিয়োগপত্র পেলে, সেখানেই ইংরেজির শিক্ষিকা হিসেবে যোগ দেবেন।

মামলাকারী চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউ বলেন, “গত ২০ তারিখে আমি রেকমেন্ডেশন পেয়েছি। এবং আমাকে ৪টি স্কুলের অপশন দেওয়া হয়েছিল। কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে। কোর্টের অর্ডার ছিল, সেই অর্ডার অনুযায়ী। তো সেখানে আমি বাঘাযতীন বালিকা বিদ্যালয়টা চুজ করেছি, জয়েন করার জন্য। ইলেভেন-টুয়েলভের ইংরেজির শিক্ষিকা হিসেবে। আমি ওখানেই জয়েন করব। গার্লস স্কুল। সেটার রেকমেন্ডেশন লেটারটা পেয়েছি, তবে অ্যাপোয়েন্টমেন্ট লেটারটা যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ইস্যু হবে ৩ তারিখের পর সম্ভবত ওনারা অ্যাপোয়েন্টমেন্ট লেটারটা দেবেন। এবং তারপর আমি স্কুলে গিয়ে জয়েন করব।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget