এক্সপ্লোর

SSC Case:'নতুন নিয়োগে অংশ নিতে পারবে না চিহ্নিত দাগিরা', ডিভিশন বেঞ্চেও ধাক্কা SSC-রাজ্যের

HC On SSC Case: নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত দাগিদের অংশগ্রহণে রাজ্যের সওয়াল, ধোপে টিকল না মরিয়া সওয়াল, ডিভিশন বেঞ্চেও ধাক্কা SSC-রাজ্যের , কী নির্দেশ ?

সৌভিক মজুমদার, কলকাতা: নতুন নিয়োগে ঘিরে ফের হাইকোর্টে রাজ্য-স্কুল সার্ভিস কমিশনের ধাক্কা।'নতুন নিয়োগে অংশ নিতে পারবে না চিহ্নিত দাগিরা', সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন, নবান্নে ওমর আবদুল্লা, মুখ্যমন্ত্রীকে ভূস্বর্গে যেতে 'আমন্ত্রণ' ; 'বাংলা থেকে আরও বেশি পর্যটক জম্মু-কাশ্মীরে আসুন..'

সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল, সেই নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে, এখন যে আবদন পত্র দাখিল করা হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়ায়, চিহ্নিত অযোগ্য রয়েছেন, তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। এই নির্দেশই আজ ডিভিশন বেঞ্চের তরফেও দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের তরফে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, এই চিহ্নিত অযোগ্যরা, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং চিহ্নিত অযোগ্য তাঁরা যদি ইথিমধ্যেই, আবেদন পত্র দাখিল করে থাকেন বা বাতিল বলে গণ্য হবে। সেই নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকেও বহাল রাখা হয়েছে। এই নির্দেশের পূর্ণাঙ্গ কপি এখনও হাতে আসেনি। সেটা হাতে আসলে, এর পিছনে কী যুক্তি রয়েছে, মাননীয় বিচারপতিরা সেখানে কী যুক্তি দেখিয়েছেন, সেটা স্পষ্ট হবে।

যে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে, নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় যারা চিহ্নিত অযোগ্য চাকরিহারা রয়েছেন, তারা অংশগ্রহণ করতে পারবেন না। যখন বিচারপতি সৌগত ভট্টাচার্য, তিনি এই নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, ডিভিশন বেঞ্চের কাছে রাজ্য এবং কমিশন উভয়েই এসেছিল। বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, সেই নির্দেশের কোথাও বলা নেই যে, চিহ্নিত অযোগ্যরা, তাঁরা নতুন এই নিয়োগ প্রক্রিয়ায়, অংশ গ্রহণ করতে পারবেন না। এবং তাঁদের এটাও বক্তব্য ছিল যে, চিহ্নিত অযোগ্যদের ভবিষ্যতে কোনও নিয়োগ প্রক্রিয়া থেকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট কোনও সুষ্পষ্ট নির্দেশ দেয়নি। এবং তাঁদের বক্তব্য ছিল যে, তাঁদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সেই পূর্ব অভিজ্ঞতার জন্য যে ১০ নম্বর দেওয়া নিয়ে সওয়াল করা হয়েছিল, সেটাও 'সুপ্রিম' নির্দেশে কোথাও আটকানো হয়নি। তেমনটাই তাঁরা কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের কাছে সওয়াল করেছিল।

গতকাল এই মামলার যখন শুনানি হয়, সেই সময় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে, এই চিহ্নিত অযোগ্যদের, এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হলে, এদের একটা অপূরণীয় ক্ষতি হবে।এই সওয়াল স্কুল সার্ভিস কমিশনের তরফে করা হয়েছিল। সরকারের তরফে এই সওয়ালও করা হয়েছিল, এই চিহ্নিত অযোগ্যদের, এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে অংশগ্রহণ করতে না দিলে, সেটা কিন্তু তাঁদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে।

 

সেরা শিরোনাম

Newtown Fire Incident: নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, লেলিহান শিখার গ্রাসে ২০-২৫ টি ঘর, পালালেন বাসিন্দারা..
Newtown Fire Incident: নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, লেলিহান শিখার গ্রাসে ২০-২৫ টি ঘর, পালালেন বাসিন্দারা..
News Live: চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
TMC News: চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
Chorbagan Stampede Incident: চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর

ভিডিও

Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি
Chorbagan News | চোরবাগানকাণ্ডে মণ্ডপে ফরেন্সিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য | ABP ANANDA
Barrackpore News | কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মত্ত অবস্থায় গালিগালাজ, মারধর | ABP ANANDA LIVE
Malda News | মালদার ইংরেজবাজার BJP কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ২

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget