এক্সপ্লোর

SSC Case: এসএসসি নিয়োগ-কাণ্ডে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

Kolkata High Court:এক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। বুধবার ফের মামলার শুনানি।

 

সৌভিক মজুমদার, কলকাতা:  এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ফের একজনের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। নবম-দশম গণিতের এক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। বুধবার ফের মামলার শুনানি। 

এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশেই পরেই অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এবার সিদ্দিক গাজি নামে এক ব্যক্তির চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। এর আগে হাইকোর্টের নির্দেশের পরই পরেশ অধিকারীর (Paresh Adhikary) কন্যা অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikary) বেতন বন্ধ করা হয়েছিল। পরিচালক সমিতির বৈঠকে তাঁর বেতন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছেন অঙ্কিতা, সেটাও হিসেব করে জমা দিতে হবে তাঁকে। মেধাতালিকায় নামের ক্রম পরিবর্তন হয়েছিল বলে অভিযোগ। তারপরেই স্কুলে চাকরি পান। তারপরেই এক পরীক্ষার্থী মামলা দায়ের করেন।

কেন বাতিল:
মেধাতালিকায় ২০০ নম্বরে থাকা ব্যক্তি চাকরি পাননি। এদিকে চাকরি পেয়েছেন মেধাতালিকার ২৭৫ নম্বরে থাকা ব্যক্তি। তার জন্যই মধ্যশিক্ষা পর্ষদকে চাকরি বাতিলের নির্দেশ। 

সম্প্রতি এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলার বেঞ্চ (Bench) বদল হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে ওই মামলা সরেছে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। আর অন্যদিকে প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত মামলা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এ যাবৎ এসএসসি সংক্রান্ত আটটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখনও মামলাগুলির আংশিক শুনানি হয়েছে। তাই ওই আটটি মামলা আপাতত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতেই থাকছে। দুর্নীতি সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিও তাঁর এজলাসেই হবে। তবে এসএসসি নিয়ে নতুন কোনও মামলা দায়ের হলে, তার শুনানি করতে পারবেন না তিনি। সেটি সরাসরি বিচারপতি মান্থারের এজলাসে উঠবে।

আরও পড়ুন: রাজস্থানে গিয়ে বাংলার সমালোচনা রাজ্যপালের, ক্ষুব্ধ তৃণমূল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget