এক্সপ্লোর

Soma Das On SSC Case: কাম্য ছিল না, নির্দোষরাও একই পথের পথিক হয়ে গেল: সোমা দাস

SSC Case Update: চাকরি বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫২ জনের। শুধু বহাল রইল বীরভূমের নলহাটির বাসিন্দা ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হলেও, বহাল থাকল বীরভূমের বাসিন্দা ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি। মানবিক কারণে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনামায়। নিজের চাকরি থাকলেও সোমার বক্তব্য যাঁরা যোগ্য তাঁদের সবার চাকরি থাকা উচিত। 

কী বলছেন সোমা দাস? 

২০১৬-র SSC-র পুরো প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। শিক্ষক-অশিক্ষক মিলিয়ে চাকরি বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫২ জনের। শুধু বহাল রইল বীরভূমের নলহাটির বাসিন্দা ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি। সুপ্রিমকোর্টের নির্দেশনামায় বলা হয়েছে, একটি দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যেখানে রায়ে (কলকাতা হাইকোর্ট) বলা হয়েছে চাকরি প্রাপক সোমা দাসকে মানবিক কারণে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আমরা এতে হস্তক্ষেপ করছি না। নিজের চাকরি বহাল থাকলেও সন্তুষ্ট নন সোম দাস, তাঁর বক্তব্য, যোগ্য সবারই চাকরি থাকা কাম্য। আন্দোলনকারী এবং শিক্ষিকা বলেন, "এই রায়টা কখনই আমাদের কাম্য ছিল না। কারণ এই প্যানেলে বহু চাকরি প্রার্থী আছে, যারা কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, সঠিকভাবে চাকরিটা পেয়েছে, এই রায়টা কিন্তু নির্দোষরাও একই পথের পথিক হয়ে গেল। তারাও আজকে বিপদের সম্মুখীন হয়ে পড়ল। তারা এবং তাদের পরিবার।''

২০১৬ সালে, SLST পরীক্ষায় বসেছিলেন সোমা। মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও, চাকরি না পাওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। মামলা গড়ায় হাইকোর্টে। তারই মধ্যে, ২০১৯ সালে ক্যানসার ধরা পড়ে তাঁর। তাতেও দমে না গিয়ে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে ধর্না-অনশন-আন্দোলনে লড়াই চালিয়ে যান। সোমার শারীরিক অবস্থার কথা জানতে পেরে, তাঁর চাকরির বিষয়টি রাজ্য সরকারকে সহমর্মিতার সঙ্গে বিবেচনা করতে অনুরোধ করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই, বীরভূম নলহাটির মধুরা হাইস্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন সোমা। এখন সেই স্কুলেই কর্মরত তিনি। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের রায়ের পর, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সোমা দাস। তিনি বলেন, "প্রথম থেকেই ভূমিকাটা খুব একটা সদর্থক নয়। তাদের(রাজ্য সরকার) এই ভূমিকা যে একটা নেগেটিভিটি ছিল, প্রথম থেকেই ফর্ম ফিলাপের সময় থেকেই আমরা দেখে এসেছি, কোনও একটা দুর্নীতি হয়ে এসেছে, তৎকালীন শিক্ষামন্ত্রীও এর সঙ্গে যুক্ত ছিলেন।''                               

সেরা শিরোনাম

Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI
ED Raid Kolkata | সকাল থেকে ৮ টি জায়গায় তল্লাশি চালাল ED, আর্থিক প্রতারণার মামলায় শহর জুড়ে কী ছবি?
Suvendu Adhikari: একমঞ্চে মুখ্যমন্ত্রী-তন্ময় ভট্টাচার্য, সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধনে অবাক করা ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget