এক্সপ্লোর

Teachers Meeting: 'এই মন্তব্য ললিপপ ছাড়া আর কিছুই নয়', মমতার বার্তার পর ক্ষোভে ফুঁসছেন চাকরিহারাদের একাংশ

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া এই বৈঠক শেষে চাকরিহারাদের একাংশ বলেন, 'এই বৈঠক ললিপপ ছাড়া আর কিছুই নয়।'

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: চাকরিহারাদের সঙ্গে বৈঠকে চাকরিহারা যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের আশ্বাস মুখ্যমন্ত্রীর। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বলেন, 'নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, যোগ্যদের চাকরি ঠিক করে নিই। তারপর কাদের অযোগ্য বলা হয়েছে, কিসের ভিত্তিতে বলা হয়েছে, তা জানতে চাইব। তারপর তাদের নিয়ে আলাদা বৈঠক হবে। চাকরি ফিরে পাওয়ার জন্য যা করার, তা আইনের মধ্যে থেকেই করব। চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই'।  

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া এই বৈঠক শেষে চাকরিহারাদের একাংশ বলেন, 'এই বৈঠক ললিপপ ছাড়া আর কিছুই নয়। প্রশ্ন করতে গিয়েছিলাম তা শোনা হল না। একটি চিঠি দেওয়া হয়েছিল তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনো হল না। মুখ্যমন্ত্রী সত্যর সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন। আমাকে মঞ্চে বলতেও দেওয়া হল না।'         

মমতা বলেছেন, যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না'। কিন্তু এই আশ্বাসকে কেন 'ললিপপ' মনে করছেন চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের একজন বলেন, 'যোগ্যদের জন্য নিখুঁত তালিকা প্রকাশ করা, কিংবা ওএমআর শিট প্রকাশ করা এই কোনটিই ওঁর মন্তব্যে কোথাও নেই। আর কী যোগ্যদের চাকরি দেওয়ার কথা বলছেন এখন? ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও তো একই কথা বলেছিলেন। এই কন্ট্রাকচুয়াল ললিপপ আমরা মানব না।' 

এদিকে, সোমবার নেতাজি ইন্ডোরের সামনে পাস না পাওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ শহিদ মিনার থেকে আসা চাকরিহারাদের। যে নেতাকে টাকা দিয়েছে তার বাড়িতে যাক, মন্তব্য শহিদ মিনার থেকে আসা চাকরিহারাদের।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার বেঁধেছিল। গেট পাস নিয়ে সংঘাতে জড়িয়েছিলেন চাকরিহারারা। পুলিশের সামনেই মারপিট, ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। রাস্তায় ফেলে একপক্ষকে মারল আরেক পক্ষ। ঘুরপথে পাস বিক্রির  অভিযোগ তুললেন চাকরিহারাদের একাংশ। সামাল দিতে হিমশিম খেল পুলিশ। যাঁদের কাছে পাস আছে, তাঁদের অভিযোগ, OMR শিট এবং নিয়োগপত্রের প্রতিলিপি কেড়ে নেওয়া হয়। পাস ছাড়া ভিতরে ঢুকলে বাধা দেওয়া হবে বলে তাঁরা জানিয়ে দেন। কোথাও যোগ্য-অযোগ্য বিভাজন করা যায়নি, তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিভাজন কেন? মুখ্যমন্ত্রী বলেননি, পাস নিয়ে ঢুকতে হবে, তাহলে কেন পুলিশ আটকাচ্ছে? প্রশ্ন তোলেন চাকরিহারাদের একাংশ। পাস কেড়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করে লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget