এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমি চাকরি দিয়েছি, কাজ করতে গেলে একটা-দুটো ভুল হয়', চাকরিহারাদের বার্তা মমতার

Mamata Banerjee on SSC Case: এদিন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, 'জেনেশুনে কারও চাকরি খাইনি। আমি চাকরি দিয়েছি, কাজ করতে গেলে একটা-দুটো ভুল হয়।

কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম রায়ের পরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে SSC কি এই চোখের জলের দায় এড়াতে পারে? রাজ্য সরকার কি দায়িত্ব অস্বীকার করতে পারে? চাকরিহারাদের একাংশ ক্ষোভ উগরে দিচ্ছে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে।  

এদিন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, 'জেনেশুনে কারও চাকরি খাইনি। আমি চাকরি দিয়েছি, কাজ করতে গেলে একটা-দুটো ভুল হয়। বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত। যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না। শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে একটা চক্রান্ত চলছে। এই রায়ের পিছনে খেলা কার? কে খেলেছে?'

মুখ্যমন্ত্রী এও বলেন, 'আমাদের হৃদয় পাথর নয়। জেলে ভরে দিলেও, আই ডোন্ট কেয়ার। সবার অস্মিতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না। ২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে। যাত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হচ্ছে। যাঁরা চাকরি কেড়ে নেয় তাঁদের ধিক্কার'। 

এছাড়াও মমতা বলেছেন, 'বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত। যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না। শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে একটা চক্রান্ত চলছে। এই রায়ের পিছনে খেলা কার? কে খেলেছে অভিষেক সিংভি, কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের বলেছি, আইনি লড়াই লড়তে। কোর্টের কাছে জানতে চাইব, চাকরিরত শিক্ষকদের ছাড়া কী করে স্কুল চলবে? যদি শিক্ষকদের চাকরি না থাকে, তখন কী করব তা মাথায় আছে। এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনওভাবেই যাবে না। কেউ স্কুলে যেতে বারণ করেনি, শিক্ষকরা স্কুলে যান। চাকরি ফিরে পাওয়ার জন্য যা করার, তা আইনের মধ্যে থেকেই করব'। 

এদিকে, নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। তার মধ্যেই আজ ’কালীঘাট চলো’র ডাক দিয়েছে রাজ্য বিজেপি যুব মোর্চা। এক্সাইড মোড় থেকে কালীঘাটে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। মিছিলের নেতৃত্বে লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, ইন্দ্রনীল খাঁ। অশান্তি এড়াতে পুলিশে ছয়লাপ এক্সাইড মোড়।                                                                                      

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget