এক্সপ্লোর

SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতার ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, জানাল ইডি

তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করতে চলেছে ইডি

কলকাতা: শিক্ষক নিয়োগে (Teacher Recruitment) দুর্নীতি মামলায় ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তি পার্থ এবং অর্পিতার। চার্জশিট পেশের আগে এমনটাই জানাল ইডি। কিছুক্ষণের মধ্যেই শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডির (Enforcement Directorate) প্রথম চার্জশিট। ২টি ট্রাঙ্ক ভর্তি করে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট নিয়ে এল ইডি। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে ইডি (ED)।

ইডির চার্জশিটে থাকছে পার্থ (Partha Chatterjee), অর্পিতা-সহ (Arpita Chatterjee) কয়েকজনের নাম। অর্পিতার ২টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি নগদ, ৫ কোটির সোনার হদিশ। বেনামে পার্থ-অর্পিতার ৪৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, দাবি ইডির। ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৮ কোটির হদিশ পাওয়ার দাবি ইডির। নামে-বেনামে পার্থ-অর্পিতার ১০৩ কোটির সম্পত্তি পাওয়ার দাবি ইড। 

তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam)মামলায় প্রথম চার্জশিট পেশ করতে চলেছে ইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম থাকছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও বিভিন্ন সংস্থার ডিরেক্টরদের। নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতার সরাসরি যোগ, আর্থিক লেনদেন, টাকা কোথা থেকে এসেছে, তার উল্লেখ রয়েছে বলে ইডি (Enforcement Directorate) সূত্রে খবর। 

দফায় দফায় জেরা: উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দফায় দফায় জেরা সিবিআইয়ের। সূত্রের খবর,  টাকার লেনদেন ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়। সিবিআই সূত্রে দাবি, পার্থ নিয়োগ দুর্নীতি-যোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ বলছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, পার্থ তথ্য গোপন করছেন। দুর্নীতির দায় এড়িয়েছেন কল্যাণময়ও। SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‍হাকেও ফের হেফাজতে পেয়েছে সিবিআই। বয়ানে অসঙ্গতি থাকলে, তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। খবর সূত্রের। 

পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট: গতকাল নিজাম প্যালেসেই হল পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট। বাইরে থেকে চিকিৎসক এসে দেখে গেলেন তাঁকে। নিরাপত্তার কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে বাইরে বের করা হয়নি বলে CBI সূত্রে খবর। এদিকে রবিবার ৫৫৩ দিনে পড়ল SSC-র চাকরি প্রার্থী আন্দোলন।

নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী, দাবি সিবিআই-এর: নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ অন্য কথা বলছে। নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমনটাই মনে করছে সিবিআই। খবর সূত্রের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেরা করবে সিবিআই। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, শিক্ষামন্ত্রী হিসেবে পার্থর ভূমিকা কী ছিল, তিনি না জানলে, কারা জানত, তা নিয়েই জেরা করা হবে পার্থকে। অন্যদিকে, জেরায় কল্যাণময়ের কাছে জানতে চাওয়া হবে, তিনি কার নির্দেশে নিয়োগপত্র দিয়েছেন। যদিও আদালতে কল্যাণময়ের আইনজীবী দাবি করেছেন, তিনি কোনও নিয়োগপত্র দেননি। সিবিআই সূত্রে দাবি, পার্থ ও কল্যাণময়ের বয়ানে অসঙ্গতি থাকলে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে। 

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget