এক্সপ্লোর

SSC Job Loss: চাকরি হারিয়ে মাথায় হাত, বাঁশবেড়িয়ার স্কুলে গরহাজির ১৫ জন শিক্ষক

SSC Case: বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস উচ্চ বিদ্যালয়। শীর্ষ আদালতের রায়ে এই স্কুলের ইতিমধ্যে ১৫ জন শিক্ষক চাকরি হারিয়েছেন।

সোমনাথ মিত্র, হুগলি: আদালতের রায়ের পরের দিনেই স্কুলে অনুপস্থিত ১৫জন চাকরিহারা শিক্ষক। ফলে স্কুল পরিচালনা নিয়ে সমস্যায় কর্তৃপক্ষ। ক্লাসে ক্লাসে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন খোদ প্রধান শিক্ষক। 

বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস উচ্চ বিদ্যালয়। শীর্ষ আদালতের রায়ে এই স্কুলের ইতিমধ্যে ১৫ জন শিক্ষক চাকরি হারিয়েছেন। গতকাল স্কুল চলাকালীন আদালতের এই রায় আসার পরেই কার্যত দিশেহারা হয়ে পড়েন চাকরিহারা শিক্ষকরা। এদিন তাঁদের কেউ এই স্কুলে উপস্থিত হননি। ফলে স্কুল পরিচালনা নিয়ে সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষক। স্কুলে ত্রৈমাসিক মূল্যায়নের প্রথম পরীক্ষা চলছে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। ফলে প্রধান শিক্ষককে ক্লাস রুমে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।  

বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী অবধি প্রায় ২২০০ পড়ুয়া আছে। প্রধান শিক্ষককে নিয়ে মোট  ৪১ জন শিক্ষক স্কুলে পঠনপাঠনের দায়িত্ব ছিলেন। তার মধ্যে ১৫ জনের চাকরি চলে যাওয়ায় আতান্তরে স্কুল। বিজ্ঞান বিভাগের অবস্থা খুব শোচনীয়। কারণ ১৫জন চাকরি হারার মধ্যে বিজ্ঞান বিভাগের ৭জন শিক্ষকের চাকরি গেছে এই স্কুলে। এই স্কুলের ৪ জন্য অঙ্ক শিক্ষকের মধ্যে ৩জন শিক্ষক চাকরি হারিয়েছেন। পাশাপাশি জীবন বিজ্ঞানে ৪জন শিক্ষকের মধ্যে ৩জন এবং ভৌত বিজ্ঞানের ৩জন শিক্ষকের মধ্যে ১জন শিক্ষক চাকরি হারিয়েছেন। অন্যদিকে ইংরাজি বিভাগে ৮ জন শিক্ষকের মধ্যে ৪জন শিক্ষক, ইতিহাসে ৩জন শিক্ষকের মধ্যে ২জন, ভূগোলে ৪জনের মধ্যে ১জন  এবং হিন্দিতে ৮জনের মধ্যে ১জনের চাকরি গেছে।

প্রধান শিক্ষক বিশাল তিওয়ারি জানান, "আমি ১৫জন শিক্ষককে অনুরোধ করেছিলাম যতক্ষণ না সার্কুলার আসে ততদিন আপনারা স্কুলে আসুন। কিন্তু তাঁরা আসেননি। বিজ্ঞান বিভাগে খুব অবস্থা খারাপ। কীভাবে স্কুল চালাব, তা নিয়ে কিছু ভেবে পাচ্ছি না।'' তিনি আরও জানান, "আংশিক সময়ের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করব। যদিও তার ফান্ড স্কুলে নেই। স্কুলের প্রাক্তনীদের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় কি না তার জন্য পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করে দেখব। আমরা তিনভাগের একভাগ শিক্ষককে হারিয়েছি তাই আমাকে প্রধান শিক্ষকের পাশাপাশি ম্যানেজমেন্টের কাজ ক্লাস নেওয়া গ্রুপ ডি, গ্রুপ সি-র সমস্ত কাজই করতে হবে।''

আদালতের রায়ে শিক্ষকদের চাকরি যাওয়ার পর চিন্তিত অভিভাবকরাও। অভিভাবক যোগেন্দ্র প্রসাদ জানান, "এই স্কুলে ৪১ জনের ভেতর ১৫ জন শিক্ষক বাদ হয়ে গেছেন। কিন্তু বাচ্চারা তো কিছু দোষ করেনি। তাঁদের ভবিষ্যৎ কী হবে? তাই প্রশাসন বিচারব্যবস্থা ও আদালতকে অনুরোধ এ বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করুন।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Annapurna Yojana: অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget