এক্সপ্লোর

Teachers Movement: 'নোটিফিকেশন না দিয়ে চাকরিতে ফিরিয়ে আনার ব্যবস্থা হোক', শিক্ষাসচিবকে স্পষ্ট জানালেন চাকরিহারা শিক্ষকরা

SSC Teachers: বিকাশভবনে শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে চাকিরহারা শিক্ষকদের প্রতিনিদিরা।

কলকাতা : "আমরা বলেছি, নোটিফিকেশন আমরা চাইছি না। এখন সরকার দায়িত্ব নিয়ে, যাতে কোনওভাবে পরীক্ষা না হয়ে, নোটিফিকেশন না দিয়ে যাতে আমাদের চাকরিতে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থাটা করুক।" বিকাশভবনে শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন তাঁরা। সাংবাদিক বৈঠকে এমনই জানালেন চাকিরহারা শিক্ষকদের প্রতিনিদিরা।

চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বলেন, "আমরা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আজ বিকাশভবনে আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। আজ আমাদের আলোচনা হয়েছে বিকাশভবনে শিক্ষা দফতরের মুখ্যসচিব বিনোদ কুমার ও সেক্রেটারি শুভ্র চক্রবর্তী। আমাদের প্রথম আলোচনাতেই উঠে আসে রিভিউয়ের বিষয়ে সরকারের স্ট্যান্ড পয়েন্ট কী। ওঁরা বলেছেন, রিভিউ করার বিষয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফ্ট তৈরি করেছে, সেটা যথার্থ এবং স্ট্রংলি যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায়, সেটা ওঁরা খুব স্ট্রংলি উপস্থাপন করেছেন। আমরাও দেখেছি, খসড়া বেশ ভালই হয়েছে। কিন্তু, সেই রিভিউ গ্রহণ করার ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা, যে তৎপরতা সে বিষয়ে আমাদের একটা প্রশ্ন ছিল। ওঁরা বলেছেন, রিভিফ গ্রহণ করার বিষয় তো পুরোপুরি রাজ্য সরকারের হাতে থাকে না, সেটা সুপ্রিম কোর্টের একটা প্রসিডিওর বজায় রেখে হয়। আমরা বলেছিলাম, এখনও পর্যন্ত ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে না। ওঁরা জানিয়েছেন, রাজ্য সরকারের যে রিভিউ ফাইল সেটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে। কমিশনেরটা সম্ভবত হয়নি। আমাদের প্রশ্ন ছিল, সামার ভ্যাকেশন চলছে। জুন মাসের এক তারিখ পর্যন্ত যে একটা পার্ট হিয়ারং হবে, সেক্ষেত্রে কি রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে ? ওঁরা বলেছেন, আমরা চেষ্টা করছি। এ বিষয়ে ওঁরা নিশ্চয়তা দিতে পারেননি।"

তিনি বলেন, "আমরা দাবি করেছিলাম, রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত যোগ্যের চাকরি ফিরিয়ে আনার দায়িত্ব পালন করবেন, সেটা যেন অবশ্যই দেখা হয়। সেটা রিভিউয়ের মধ্যে দিয়েই যেন আমাদের চাকরি সুনিশ্চিত করা হয়। এইটা আমরা তাঁদের জানিয়েছি। আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে দেখছিলাম যে, নোটিফিকেশন পাবলিশ হবে। সেই বিষয়টা আমরা যখন জানতে চাই, তখন ওঁরা বলেন সুপ্রিম কোর্টের অর্ডারের উপর কেউ নেই। সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মানতে বাধ্য। এরকম ওঁদের বক্তব্য। আমরা বলি যে, আপনারা তো নোটিফিকেশন না করে একটা এমএ ফাইল করে যে রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে, রিভিউ ফাইলের রেজাল্টটা যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত যাতে নোটিফিকেশন না দিয়ে ...রিভিউটাকে অ্যাকসেপ্ট করানো যায়, সেই ব্যবস্থা আপনারা করুন। সেক্ষেত্রে ওঁরা বললেন, সুপ্রিম কোর্টে আমরা নিজের থেকে এভাবে কিছু করতে পারি না। আমাদের জাজমেন্ট অর্ডার মানতে হবে।"  

তাঁর সংযোজন, "আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি। আমরা কোনওভাবেই পরীক্ষায় বসতে চাই না। আমাদের শারীরিক ও মানসিক অবস্থা এখন পরীক্ষা দেওয়ার মতো নয়। একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি। আমরা কোনওভাবেই দেব না। ওঁরা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন। আমরা বললাম, অনেক রোগী আছেন। অনেক ক্যানসার রোগী, অনেক ম্যাডাম আছেন, তাঁদের পক্ষে কোনওভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। ওঁরা বললেন মিডিয়া মারফত দেখেছি। অর্থাৎ, ওঁরা আমাদের বিষয়টা জানেন।"

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Cyclone Kaani : ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget