এক্সপ্লোর

SSC: এসএসসি-র দুর্নীতি মামলায় সিবিআইয়ের তলব, হাজিরা এড়ালেন ৪ উপদেষ্টা

SSC:

সুকান্ত মুখোপাধ্যায়, রুমা পাল এবং সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা:  এসএসসি-র দুর্নীতি মামলায় সিবিআইয়ের তলব। হাজিরা এড়ালেন এসএসসি-র উপদেষ্টা কমিটির ৪ সদস্য। সূত্রের দাবি, ইমেলে তাঁরা জানান সোমবার মামলার শুনানি থাকায় হাজিরা সম্ভব নয়। এই নিয়ে  আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই।                 


SSC’র গ্রুপ D নিয়োগে দুর্নীতি মামলায় নতুন মোড়। CBI-এর তলবের পরেও হাজির হলেন না SSC’র উপদেষ্টা কমিটির ৪ সদস্য। সূত্রের খবর, সোমবার আদালতে মামলার শুনানির কথা বলে হাজিরা এড়ান চারজন। এই নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হচ্ছে CBI।                          


দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে স্বস্তি পান SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা। তাঁকে সোমবার অবধি জিজ্ঞাসাবাদ করা যাবে না বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। কিন্তু, সিঙ্গল বেঞ্চের মতো ডিভিশন বেঞ্চও SSC’র উপদেষ্টা কমিটির বাকি ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোনও স্থগিতাদেশ দেয়নি।

আরও পড়ুন, ফিরহাদের ট্যাব-‘সাফাই’, টেনে আনলেন বাম আমলের প্রসঙ্গ 

এই প্রেক্ষাপটে শনিবার সকালে এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও টি পাঁজাকে হাজির হওয়ার জন্য নোটিস পাঠায় CBI। সূত্রের খবর, এদিন দুপুর আড়াইটে নাগাদ CBI-কে ইমেল করে SSC’র উপদেষ্টা কমিটির ৪ সদস্য জানান সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি আছে। তাই শনিবার হাজির হওয়া সম্ভব নয়।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এসএসসিতে দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতি করেছে তারা ছাড় পাবে না।" অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এত বড় একটা সিস্টেম, তার মধ্যে দশমিক শতাংশও যদি দুর্নীতি হয়,তাহলে ঠিক নয়।"  SSC’র গ্রুপ D নিয়োগে দুর্নীতি মামলার শুনানি হবে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে।

 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget