এক্সপ্লোর

Firhad Hakim: ফিরহাদের ট্যাব-‘সাফাই’, টেনে আনলেন বাম আমলের প্রসঙ্গ

Tab Controversy: ফিরহাদের কথায়, "আমি আধুনিকীকরণের বিরোধিতা করতে পারিনা। যে ভুলটা জ্যোতিবাবু করে গিয়েছেন কম্পিউটার ঢুকতে দেবো না বলে, সেই ভুলটা করলে আমাদের ক্ষতি।"

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পারিষদদের ট্যাব দেওয়া বিতর্কে এবার মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর্থিক টানাটানির মধ্যেও ট্যাব কেনার প্রশ্নে সওয়াল করলেন আধুনিকীকরণের পক্ষে। টেনে আনলেন বাম আমলের প্রসঙ্গ। 

কী বলেছেন মেয়র? 

ফিরহাদের কথায়, "আমি আধুনিকীকরণের বিরোধিতা করতে পারিনা। যে ভুলটা জ্যোতিবাবু করে গিয়েছেন কম্পিউটার ঢুকতে দেবো না বলে, সেই ভুলটা করলে আমাদের ক্ষতি।" সম্প্রতি কলকাতা পুরসভা ব্যয় সঙ্কোচের জন্য বেশ কিছু ক্ষেত্রে খরচে রাশ টেনেছে। তখন সেই পুরসভাই আবার প্রত্যেক মেয়র পারিষদকে ৪৯ হাজার টাকা মূল্যের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।    

তাই টানাটানির মধ্যে বাড়তি খরচ কেন, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যা নিয়ে শনিবার ব্যাখ্যা দেন মেয়র। এদিন ফিরহাদ বলেন, "আধুনিকীকরণের জন্য সারা বছর যে কাগজ লাগে তার তুলনায় একবার একটা কম্পিউটার কিনলে এটাতে অনেক বেশি সাশ্রয় হবে। এককালীন খরচ কিন্তু অনেকটা সাশ্রয় হবে। বিদ্যুৎ চালিত যানবাহনে পেট্রোলের খরচা কমেছে টাকার অভাব মানে খাওয়া পড়া বন্ধ করে দেবো তা তো নয়।" 

আরও পড়ুন, ‘রাজ্য সরকার ভ্যাট কমালেই জ্বালানির দাম কমবে’, মমতা প্রশাসনকে নিশানা শমীকের 

জ্যোতি-বিতর্ক

ফিরহাদের মুখে জ্যোতি বসুর ‘ভুল’ নিয়ে পাল্টা জবাব সিপিএমের। সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি। তিনি বলেন, "জ্যোতি বসুর সরকার উনি জানেন ভারতবর্ষের সবচেয়ে বড় আইটি হাবে রূপান্তরিত হচ্ছিল রাজারহাট। এসব কি উনি জানেন না। উনিত ওই দপ্তরের মন্ত্রী ছিলেন। এখন তো সব পালিয়ে গিয়েছে একটাও আইটি কোম্পানি আছে। যেটা ভারতবর্ষে সবচেয়ে বড় আইটি হাব হিসেবে আত্মপ্রকাশ করেছিল গোটা ভারতবর্ষে বামফ্রন্টের সময়। উন্নয়ন ছেড়ে দিন সেখানেই এই অকাতরে বেলানো। এটা চলতে পারে কখনও।" 

পুরসভা সূত্রে খবর, ১৪ জন মেয়র পারিষদকে ৪৯ হাজার টাকা মূল্যের ট্যাব দিলে খরচ হবে ৬ লক্ষ ৮৬ হাজার টাকা। ১৭৭ কোটি টাকা ঘাটতি মাথায় নিয়ে গত মাসেই পুর বাজেট পেশ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম।

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget