এক্সপ্লোর

SSC: 'শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে, ফলশ্রুতি নেই', ফের বিক্ষোভে চাকরিপ্রার্থীরা

SSC: এসএসসি দুর্নীতি মামলায় চলছে সিবিআই তদন্ত। আর তারই মধ্যে শহিদ মিনারের কাছে চাকরির দাবিতে বিক্ষোভ দেখালেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার প্যানেলে নাম থাকা ১ হাজার ৩৮০ জনের একাংশের।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় (SSC issue) চলছে সিবিআই তদন্ত। আর তারই মধ্যে শহিদ মিনারের (Shahid Minar) কাছে চাকরির দাবিতে বিক্ষোভ (agitation) দেখালেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার (Physical Education and Work Education) প্যানেলে নাম থাকা ১ হাজার ৩৮০ জনের একাংশের।

বিক্ষোভ শারীরশিক্ষা ও কর্মশিক্ষার প্যানেলে নাম থাকা একাংশের

চাকরিপ্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রীর (Chief Minister) আশ্বাসের পরেও মেলেনি চাকরি। তাঁদের আরও বক্তব্য, যতদিন না চাকরি না পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত চলবে বিক্ষোভ। 

গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দশম শিক্ষক নিয়োগ, একের পর এক দুর্নীতিতে জর্জরিত এসএসসি ও রাজ্য সরকার। ঠিক সেই সময়ে শহিদ মিনারের পাদদেশে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার প্যানেলিস্টদের একাংশ। 

প্রায় ১ হাজার ৩৮০ জন প্যানেলিস্টের একাংশের অভিযোগ গত তিন বছর ধরে প্যানেলে নাম থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না। 

চাকরির দাবিতে আইনি পথ বেছে নিচ্ছেন না কেন তাঁরা?

এক বিক্ষোভকারীর দাবি, 'আমরা বেকার ছেলে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আইনি পথে যাওয়ার দরকার আছে বলে মনে করি না। দুর্নীতি হয়েছে। যে সংস্থা নিয়োগ করেছে তাদের প্রাক্তন আধিকারিকরা আজ সিবিআই হেফাজতে। ওই সংস্থা কতটা দুর্নীতিগ্রস্ত এতেই প্রমাণিত। আমরা বেকার ছেলেরা কোথায় টাকা পাব?'

আরও পড়ুন: Kolkata: 'নিখোঁজ' স্বামী! পুলিশের বিরুদ্ধেই অভিযোগ স্ত্রীয়ের, দাবি সিবিআই তদন্তের

তাঁদের আরও দাবি, মুখ্যমন্ত্রী ও সরকারের তরফ থেকে বারবার কেবল প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে। ফলশ্রুতি কিছুই হয়নি। বিক্ষুব্ধদের মন্তব্য, 'মারা গেলে চাকরি দেন, আর আমরা বেকার। ২০১৬ সালে বিজ্ঞপ্তি বের হয়। এখন ২০২২। গত ৬ বছরে কোনও নিয়োগ নেই।'

এই নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক, নয়তো বিক্ষোভ চলতে থাকবে, দাবি বিক্ষোভকারীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget