এক্সপ্লোর

SSC Protest: রিলে অনশনে এসএসসি চাকরিপ্রার্থীরা, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, অসুস্থ ৩

SSC Protest: আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে স্মারকলিপি জমা দিতে যান আন্দোলনকারীদের চার প্রতিনিধি।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: দশদিনে পা দিল কলকাতার (Kolkata News) শহিদ মিনারে এসএসসি-র শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের রিলে অনশন কর্মসূচি (SSC Protest)। আজ কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে বাড়িতে স্মারকলিপি জমা দিতে যান আন্দোলনকারীদের চার প্রতিনিধি। অভিযোগ, সেখানে দুর্ব্যবহার করেন সিভিক ভলান্টিয়াররা। এর পর কালীঘাট থানার পুলিশ ওই চারজনকে আটক করে। তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। 

চাকরিপ্রার্থীদের চার জনকে আটক করেছে পুলিশ

এর পর তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। ওই চারজনের নিঃশর্ত মুক্তির দাবিতে এরপর শহিদ মিনারে চত্বরে মিছিল করেন এসএসসি-র চাকরিপ্রার্থীরা। রিলে অনশন মঞ্চে ৩ জন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।

বিগত ১০ দিন ধরে শহিদ মিনারের কাছে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা। পাশাপাশি চলছে একটানা রিলে অনশন। রবিবার সকালে তাঁদের মধ্যে থেকে চার জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাড়িতেতে স্মারকলিপি জমা দিতে যান। সেখানে সিভিক ভলান্টিয়াররা তাঁদের বাধা দেন বলে অভিযোগ।

আরও পড়ুন: BJP: কেন এত ইস্তফা? আসল রহস্যটা কী? বিজেপির কোন্দল নিয়ে ফেসবুকে সরব অনুপম হাজরা। Bangla News

শুধু তাই নয়, সেখানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এবং সিভিক ভলান্টিয়াররা অকথ্য ভাষায় গালিগালাজও করেন বলে অভিযোগ। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে আন্দোলনকারী এক যুবক বলেন, ‘‘আমাদের বার্তা যাতে মাননীয়ার কাছে না পৌঁছয়, সেই চেষ্টাই চলছে। আমাদের আটকানো হচ্ছে।’

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে স্মারকলিপি জমা দিতে গেলে চরমে ওঠে অশান্তি

এ দিন ওই চারজনের ওই প্রতিনিধি দলকে আটক করে পুলিশ। তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয় সটান। তাতেই পরিস্থিতি তেতে ওঠে। চার জনের নিঃশর্ত দাবিতে শহিদ মিনার চত্বরে মিছিল করেন আন্দোলনরত পড়ুয়ারা। সেই সময়ই রিলে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিন জন। ধরা ধরি করে কোনও রকমে অ্যাম্বুল্যান্সে তোলা হয় তাঁদের। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আন্দোলনকারীরা জানিয়েছেন, যত দিন পর্যন্ত না তাঁদের দাবি-দাওয়া পূরণ হচ্ছে, আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

চাকরির দাবিতে, এর আগে জানুয়ারি মাসেও কলকাতার প্রেস ক্লাবের সামনে ধর্নায় বসেন পড়ুয়ারা। গত ছ’বছর ধরে চাকরির চেষ্টা করে চলেছেন, কিন্তু নিয়োগে ব্যাপক দুর্নীতি চলছে বলে সে বারও অভিযোগ তুলেছিলেন তাঁরা।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget