এক্সপ্লোর

SSC-র ইন্টারভিউ তালিকায় 'দাগি' প্রার্থীদের নাম কীভাবে? মামলা শুনতে পারেন বিচারপতি অমৃতা সিনহা

SSC Case Update :সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কীভাবে পরীক্ষায়, কীভাবে ইন্টারভিউয়ে ডাক? প্রশ্ন তুলে মামলা হাইকোর্টে।

সৌভিক মজুমদার, কলকাতা : SSC-র ইন্টারভিউ তালিকায় 'দাগি' প্রার্থীদের নাম !  'সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কীভাবে পরীক্ষায় বসলেন 'দাগি'রা?' কীভাবেই বা তাঁরা কোয়ালিফাই করে গেলেন ইন্টারভিউয়ের জন্য ?  প্রশ্ন তুলে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার হাই কোর্টে মামলা দায়ের করা হয় শিক্ষকদের তরফে।ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি। অথচ আংশিক শিক্ষক আবার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে গিয়েছেন! এ ধরনের নানাবিধ অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। অভিযোগ স্বাস্থ্য দফতরে কর্মরত ব্যক্তিরাও অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন। এছাড়া মামলাকারী কেস স্টাডি তুলে প্রশ্ন করেছেন, যে ব্যক্তির জন্ম ১৯৯৭-তে জন্ম, তবু কী করে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেলেন তিনি? সব শুনে এদিন মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বুধবার তিনি মামলাটি শুনতে পারেন। 

 ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফায়েড ক্যান্ডিডেটদের তালিকার প্রকাশের  পর থেকেই এই অভিযোগে সরব হন অনেক শিক্ষক।  এর প্রেক্ষিতে স্কুল শিক্ষা দফতর একটি বিবৃতিতে জানায়,  একমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এত সতর্কতা সত্ত্বেও দাগি প্রার্থীরা সুযোগ পেলে, ভেরিফিকেশনের সময় তাঁদের বাদ দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই ক্ষমতা সব সময়ই আছে। 

শনিবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে কল ফর ভেরিফিকেশনের জন্য ২০ হাজার নামের তালিকা প্রকাশ করেছে SSC। অযোগ্য হিসেবে চিহ্নিত নন, এমন অনেকেরই নাম নেই তাতে। প্রকাশিত  তালিকায় যাঁরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করেছেন, তাঁদের অনেকেরই নাম নেই। আবার, নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে ৬০-এ ৬০ পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি!চাকরিহারা শিক্ষক তথা এসএসসি আন্দোলনের একাধিক মুখের নাম নেই এই তালিকায়। অথচ, কেউ কেউ  স্বাস্থ্য দফতরে কাজ করেও অভিজ্ঞতার জন্য ধার্য বাড়তি ১০ পয়ে ডাক পেয়েছেন ইন্টারভিউ পর্বে।

আরেকটি আলাদা মামলাও দায়ের হয়েছে এই SSC-র ইন্টারভিউ তালিকার বিষয়ে । অভিযোগ, আংশিক শিক্ষকরা অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন। SSC-র ঘোষণার পরও কীভাবে অভিজ্ঞতার নম্বর, সেই প্রশ্ন তুলেছেন মামলাকারী। এক আংশিক শিক্ষকের দায়ের করা মামলাও এদিন গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিন্হা। বুধবার আংশিক শিক্ষকের দায়ের করা পৃথক মামলারও শুনানি হবে।

দুর্নীতির জেরে বাতিল হয়েছে ২৬ হাজার চাকরি। সুপ্রিম কোর্টের নির্দেশে আবার নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। রেজাল্টও বেরিয়ে গেছে। কিন্তু কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশের পর দানা বাঁধল নতুন বিতর্ক। এখন এই বিতর্কের জল কোনদিকে গড়ায়, মামলাকারী শিক্ষকরা সুরাহা পান কিনা সেটাই দেখার। 

সেরা শিরোনাম

GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget