এক্সপ্লোর

Partha Chatterjee SSC: পার্থর বিরুদ্ধে যেন সিবিআই তদন্ত না হয়! সরাসরি বিচারপতিকে চিঠি, SSC মামলায় এ বার ‘পত্র রহস্য'

SSC Recruitment Case: মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দাবি, মঙ্গলবার বাড়িতে রেজিস্টার্ড পোস্টে তিনি এই চিঠির প্রতিলিপি পেয়েছেন।

সৌভিক মজুমদার, কমলকৃষ্ণ দে, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাটকীয় মোড় (SSC Recruitment Case)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে যেন সিবিআই (CBI) তদন্তের নির্দেশ না দেওয়া হয়, এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সুব্রত তালুকদারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে একটি চিঠি। চিঠিটি প্রকাশ্যে এনে পুরোটাই চক্রান্ত বলে দাবি করেছেন মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।  তাঁর দাবি, যাঁর নামে লেখা হয়েছে চিঠি, তাঁর দাবি তিনি এর কিছুই জানেন না।

সিবিআই তদন্ত যাতে দেওয়া না হয়, তার জন্য বিচারপতিকে চিঠি

একটা চিঠি। তার সূত্র ধরে ফের শিরোনামে এসএসসি নিয়োগ দুর্নীতি বিতর্ক। ‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেন সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়া হয়,’ বিচারপতিকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে এমনই আর্জি জানানো হয়েছে।

মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দাবি, মঙ্গলবার বাড়িতে রেজিস্টার্ড পোস্টে তিনি এই চিঠির প্রতিলিপি পেয়েছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে চিঠি।

চিঠিতে পত্রলেখকের জায়গায় নাম রয়েছে তাপস সামন্তের। চিঠিতে লেখা হয়েছে, "আমি তৃণমূল দলের সঙ্গে যুক্ত এবং অতিরিক্ত সরকারি আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব এবং রাজ্যের মন্ত্রী। মাননীয় বিচারপতির কাছে অনুরোধ, এসএসসি দুর্নীতি মামলায় কোনও ভাবেই যেন তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত না দেওয়া হয়।  

আরও পড়ুন: Tapan Kandu Murder: পর পর গুলি চালিয়ে মুহূর্তের মধ্যে উধাও দুষ্কৃতীর দল, তপন কান্দু খুনে ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই

সেই সঙ্গে চিঠিতে আর্জি জানানো হয়েছে যে, সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ ১২ সপ্তাহ বাড়িয়ে দেওয়া হোক। চিঠিতে পত্রলেখকের তরফে দাবি করা হয়েছে, মামলাকারীপক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনিও এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত না চাইবেন না বলে আশ্বাস দিয়েছেন। 

চিঠির পিছনে চক্রান্ত দেখছেন মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন। তিনি বলেন, "এটা পরিকল্পিত চক্রান্ত। যাতে শুনানি সুব্রত তালুকদারের এজলাসে না হয় এবং তিনি যাতে মামলা থেকে সরে দাঁড়ান তার জন্য এই চক্রান্ত।"

যাঁর নামে চিঠি, তিনি কিছুই জানেন না!

চিঠিতে লেখা ফোন নম্বরের সূত্র ধরে, তাপস সামন্তর সঙ্গে যোগাযোগ করা হলে, জানা যায় তিনি বর্ধমান আদালতের পকসো কোর্টের বিশেষ সরকারি আইনজীবী। তাঁর দাবি, চিঠির বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তিনি। এবিপি আনন্দকে ফোনে তিনি বলেন, "আমি গোটাটাই অন্ধকারে। অভিসন্ধিমূলক। আমার বয়স ৭৩ প্লাস। বাড়ি আর কোর্ট করি। পূর্ণাঙ্গ তদন্ত চাইছি।"

তাতেই প্রশ্ন উঠছে, চিঠি তাহলে লিখল কে? চিঠিতে দাবি করা হয়েছে, এর প্রতিলিপি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও। তবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বা কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এই চিঠি পেয়েছেন কি না, সেবিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ট্রেন-পুলকার সংঘর্ষে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, 'গেটম্যান জেলে থাকাকালীন চার্জশিট' পেশের নির্দেশ
ট্রেন-পুলকার সংঘর্ষে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, 'গেটম্যান জেলে থাকাকালীন চার্জশিট' পেশের নির্দেশ
West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Abhishek Banerjee: 'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget