এক্সপ্লোর

Tapan Kandu Murder: পর পর গুলি চালিয়ে মুহূর্তের মধ্যে উধাও দুষ্কৃতীর দল, তপন কান্দু খুনে ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই

Jhalda Murder Case: সিবিআই সূত্রে খবর, ১৩ মার্চ বিকেলে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে লক্ষ্য করে দু’টি গুলি ছোড়া হয়। হামলার সময় কংগ্রেস কাউন্সিলরের পাশে ছিলেন যাদব রজক।

অর্ণব মুখোপাধ্যায়, পুরুলিয়া: কংগ্রেস (Congress Councilor Murder) কাউন্সিলর খুনে ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই (CBI)। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় সব প্রত্যক্ষদর্শী ও নিহতের এক ভাইপোকে। ব্যবহার করা হয় ডামি। সূত্রের খবর, হামলার সময় প্রত্যক্ষদর্শীরা কে, কোথায় ছিলেন তা জানতে চায় সিবিআই।

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ঘটনার পুনর্নির্মাণ সিবিআই-এর

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Tapan Kandu Murder) ৩৮ দিন পর, বুধবার ঘটনার পুনর্নির্মাণ করল CBI। সব প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাইপোকে ডেকে এনে করা হল পুনর্নির্মাণ। সিবিআই-এর অফিসাররা ড্রয়িং করেন। করা হয় ভিডিওগ্রাফিও। কেন্দ্রীয় গোয়েন্দারা ডামিও ব্যবহার করেন। কথা বলা হয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। 

খুনের দিন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর সঙ্গে থাকা যাদব রজক, সুভাষ কর্মকারস, সুভাষ গড়াই, প্রদীপ চৌরাসিয়া এবং নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দুকে নিয়ে গতকাল ঘটনাস্থলে যায় সিবিআই। ডাকা হয়, রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর এক চিকিৎসককে, যিনি ময়নাতদন্ত করেছিলেন তপনের।

আরও পড়ুন: CPIM: গণধর্ষণের অভিযোগে পথে নেমে প্রতিবাদে সরব সিপিএমের মহিলা সংগঠন। Bangla News

সিবিআই সূত্রে খবর, ১৩ মার্চ বিকেলে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে লক্ষ্য করে দু’টি গুলি ছোড়া হয়। হামলার সময় কংগ্রেস কাউন্সিলরের পাশে ছিলেন যাদব রজক। কিছুটা পিছনে ছিলেন চার সঙ্গী। মোটরবাইকে থাকা তিনজনের মধ্যে মাঝের ব্যক্তি গুলি করেন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা সিবিআই-এর

এর পর তপন কান্দুর সঙ্গী প্রদীপ চৌরাসিয়ার পা লক্ষ করে গুলি চালিয়ে, মোটরবাইক নিয়ে উধাও হয়ে যায় হামলাকারীরা। সূত্রের খবর, প্রাণঘাতী হামলার সময় প্রত্যক্ষদর্শীরা কে, কোথায় ছিলেন তা জানতে চায় সিবিআই। 

নিহত কংগ্রেস নেতার ভাইপো মিঠুন বলেন, "আমাদের নিয়ে গিয়ে দেখিয়েছে ঘটনাটা কী হয়েছিল? কীভাবে হামলা চালানো হয়।'' মেটাল ডিটেক্টর নিয়ে ঘটনাস্থলে গুলির খোলেরও খোঁজ করে সিবিআই। তবে খুনে ব্যবহৃত মোটরবাইক এবং অস্ত্র এখনও উদ্ধার হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget