SSC Case: SSC দুর্নীতি মামলায় হাজিরা পার্থর বান্ধবী অর্পিতার, ED অফিসে ঢোকার সময় সামনে বুম ধরতেই..

কলকাতা: SSC দুর্নীতি মামলায় ED-র দ্বিতীয় নোটিসে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আজ সকালে নথি নিয়ে CGO কমপ্লেক্সে হাজির হন তিনি। ED অফিসে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেননি অর্পিতা মুখোপাধ্যায়।
আরও পড়ুন, ভবানীপুরের চক্রবেড়িয়ায় জমজমাট প্রচার, শুভেন্দু আসার আগে এলাকায় উৎসবের চেহারা
সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ED আধিকারিকরা। অন্যদিকে, গতকাল হাজিরা এড়ানোর পর, পার্থ চট্টোপাধ্যায়কে আবার নোটিস দিয়েছে ED. সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামীকাল CGO কমপ্লেক্সের অফিসে হাজির হতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে তিন বছর জেল খেটে এখন জামিনে মুক্ত রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)























