এক্সপ্লোর

SSC: বিলম্বিত বোধোদয় শিক্ষা দফতরের! OMR সংরক্ষণ নিয়ে বড় ঘোষণা

West Bengal News: OMR দুর্নীতি ,OMR কারচুপি,OMR-এর তথ্য় লোপাট ২০১৬-র SSC দুর্নীতিকাণ্ডে এমনই ভয়ঙ্কর সব অভিযোগ ওঠে।

কলকাতা: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর, বিলম্বিত বোধোদয় শিক্ষা দফতরের। এখন থেকে এসএসসি পরীক্ষার ওএমআর ১০ বছর সংরক্ষিত থাকবে। জানালেন শিক্ষামন্ত্রী।

OMR দুর্নীতি ,OMR কারচুপি,OMR-এর তথ্য় লোপাট ২০১৬-র SSC দুর্নীতিকাণ্ডে এমনই ভয়ঙ্কর সব অভিযোগ ওঠে। আর এই কারসাজির নেপথ্য়ে গাজিয়াবাদের এক সংস্থার নাম উঠে আসে। NYSA কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড যেখানে, শূন্য পাওয়া প্রার্থীদের নম্বর, মূল্যায়নকারী সংস্থার হার্ডডিস্ক থেকে জাদুবলে কমিশনের ওয়েবসাইটে হয়ে গেছিল ৫৩।পরীক্ষার্থীরা কেউ শূন্য়, ১ বা ২ পেয়েছিলেন, অথচ কমিশনের সার্ভারে তাঁদের নম্বর দেখানো হয়েছিল ৫০, ৫২ কিংবা ৫৩। আবার উল্টোটাও হয়েছে। মূল্যায়নকারী সংস্থার সার্ভারে এক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ছিল ৪০। অথচ দেখা যায় কমিশনের সার্ভারে তা কমে হয়ে গেছে ১০।

কী সিদ্ধান্ত নেওয়া হল?

তাৎপর্যপূর্ণভাবে, ২০১৬ সালেই পরীক্ষার্থীদের OMR শিট ১ বছরের মধ্য়ে নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল সার্ভিস কমিশন। আর এবার ২০১৬ সালে চাকরিতে যোগ দেওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, “এখন থেকে ১০ বছর ওএমআর সংরক্ষণ করা হবে। এসএসসি পরীক্ষার ওএমআর ১০ বছর সংরক্ষিত থাকবে।’’

২০১৬ সালে স্কুলের চাকরি পাওয়া, ২৫ হাজার ৭৫৩ জনের প্য়ানেল সোমবার বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। বারবার প্রশ্ন উঠছে, এই বিপর্যয়ের দায় কি করে এড়াতে পারে রাজ্য় সরকার ও স্কুল সার্ভিস কমিশন? এই প্রেক্ষাপটে গতকালই কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন। SSC সূত্রে দাবি, CBI এবং তাদের কাছে থাকা তথ্য মিলিয়ে একটি পরিসংখ্যান আদালতে জমা দেওয়া হয়েছিল। তারপরও কেনও সম্পূর্ণ প্যানেল বাতিল করল কলকাতা হাইকোর্ট? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। পাশাপাশি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। একইদিনে মামলা দায়ের করেছে মধ্যশিক্ষা পর্ষদও।                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: তীব্র গরমে পুড়ছে রাজ্য, ৫০ বছরের রেকর্ড ছুঁয়ে ফেলল তিলোত্তমা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
BJP News : ৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'
৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'

ভিডিও

GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE
Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget