এক্সপ্লোর

Weather Update: তীব্র গরমে পুড়ছে রাজ্য, ৫০ বছরের রেকর্ড ছুঁয়ে ফেলল তিলোত্তমা

Weather Forecast: সকাল থেকেই চামড়ায় জ্বালা ধরাচ্ছে রোদের তেজ। লু বইছে শহরে। এবার ৫০ বছরে সর্বোচ্চ রেকর্ড গরম কলকাতায়।

কলকাতা: রেকর্ড গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। এবার ৫০ বছরের রেকর্ড প্রায় ছুঁলো তাপমাত্রার পারদ। ১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার প্রায় সেই রেকর্ড ছুঁয়ে ফেলল তিলোত্তমা।  

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ: তীব্র গরমে পুড়ছে গোটা রাজ্য। রোজ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সকাল থেকেই চামড়ায় জ্বালা ধরাচ্ছে রোদের তেজ। লু বইছে শহরে। এবার ৫০ বছরে সর্বোচ্চ রেকর্ড গরম কলকাতায়। ১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার প্রায় সেই রেকর্ড ছুঁয়ে ফেলল তিলোত্তমা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী তিন দিন ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।                                    

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, "দক্ষিণবঙ্গের যে তাপপ্রবাহ চলছে, তা আপাতত কোনও কমার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি থাকবে। বরং দিনের তাপমাত্রা আরও এক থেকে তিন ডিগ্রি বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কোথাওয় কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।''  আগামীকাল একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে তীব্র তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা পাশ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 

উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষ। তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। কাল দার্জিলিঙ, কালিম্পঙের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আগামী এক সপ্তাহ বাকি জেলাগুলিতে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: SSC Recruitment Scam: 'দায় এড়াতে পারে না' SSC-র ব্যাখ্যায় প্রতিক্রিয়া বিরোধীদের

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর, চাইছেন তদন্ত
স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর, চাইছেন তদন্ত
North 24 Parganas News: ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
CM Suvendu Adhikari:“..একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা
“..একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা "হাইকোর্টে আটকে" আছে, তাঁদের..
Birbhum News: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ

ভিডিও

Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget