এক্সপ্লোর

SSC Recruitment Scam: কীভাবে চাকরি চুরি? হাইকোর্টের রায়ে ১৭ পন্থার পর্দাফাঁস

HC SSC Recruitment Scam: কীভাবে চাকরি চুরি? নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে এই ১৭ পন্থার পর্দাফাঁস, দেখুন একনজরে....

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট (Calcutta High Court)। বলাইবাহুল্য লোকসভা ভোটের মধ্যেই বড় ধাক্কা রাজ্যের। কীভাবে চাকরি চুরি? 'গোপন' টেন্ডার-OMR নষ্ট-প্যানেলের মেয়াদ উত্তীর্ণের পরেও কাউন্সেলিং-সহ হাইকোর্টের রায়ে ১৭ পন্থার পর্দাফাঁস করা হয়েছে। 

১) 'গোপন' টেন্ডার : সংবিধানের ১৪ এবং ১৬ নম্বর ধারা অমান্য় করে, 'গোপন' টেন্ডারে OMR মূল্য়ায়নকারী সংস্থা NYSA-কে বেছে নেয় SSC

২) নিয়োগে প্রশ্ন : NYSA-র তরফে OMR স্ক্য়ানের জন্য় নিয়োগ করা হয় 'ডেটা স্ক্য়ানটেক' নামক সংস্থাকে

৩) নিয়োগ-অস্বীকার: OMR স্ক্য়ান করা হত SSC-র অফিসে। অথচ, 'ডেটা স্ক্য়ানটেক'-কে নিয়োগ করার কথা অস্বীকার করে SSC

৪) OMR নষ্ট : আসল OMR শিট নষ্ট করে ফেলে দেয় SSC ।

৫) OMR নিরুদ্দেশ : তদন্তে নেমে SSC-র সার্ভারে কোনও OMR-এর স্ক্য়ান খুঁজে পায়নি CBI

৬) প্রমাণ লোপাট : সার্ভারে OMR-এর স্ক্য়ান করা ছবি না রেখেই, আসল OMR নষ্ট করে ফেলে SSC

৭ ) OMR-এ  ভুয়ো দাবি: ২০১৮ থেকে ২০২৩ অবধি, RTI আবেদনকারীদের OMR-এর স্ক্য়ান কপি দিয়ে, SSC দাবি করত, এগুলি তাদের ডেটাবেসে ছিল। কিন্তু,  SSC-র সার্ভারে এরকম কোনও OMR খুঁজেই পায়নি CBI 

৮) পদ কম, নিয়োগ বেশি: ৪টি ক্য়াটেগরিতেই ঘোষিত শূন্য়পদের থেকে বেশি সংখ্য়ক প্রার্থী নিয়োগ করে SSC

9) নাম নেই, চাকরি আছে: প্য়ানেলে নামই নেই, এমন প্রার্থীদের নিয়োগ করে SSC

১০) সাদা খাতায় চাকরি: খালি OMR অর্থাৎ সাদা খাতা জমা দিয়েও মিলেছে চাকরি 

১১) 'এক্সপায়ার্ড' চাকরি: প্য়ানেলের মেয়াদ শেষ যাওয়ার পরও, সেখান থেকে চাকরি দেয় SSC

১২ ) তালিকায় শেষে, চাকরি শুরুতে: মেধাতালিকার প্রথমে থাকা প্রার্থীদের বদলে, অগ্রাধিকার দেওয়া হয় শেষের দিকে থাকা প্রার্থীদের।

১৩ ) মেধাতালিকায় নম্বর গোপন: 'কুকীর্তি' লুকোতে প্রার্থীদের নম্বর-সহ মেধাতালিকা কখনও প্রকাশই করেনি SSC

১৪ ) বেআইনি কাউন্সেলিং : প্য়ানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও প্রার্থীদের কাউন্সেলিং করে SSC

১৫ ) দুর্নীতি খুঁজতে অসহযোগিতা: দুর্নীতির সমস্ত সুবিধাভোগীকে এখনও চিহ্নিত করা বাকি। SSC, বোর্ড এবং রাজ্য় সরকারের অবস্থানের জন্য় তা করা যাচ্ছে না।

১৬ ) চুরি ঢাকতে বাড়তি পদ: অযোগ্য় প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে, অতিরিক্ত শূন্য়পদ তৈরির আবেদন জানায় SSC

১৭ ) সর্বত্রই বিধি ভঙ্গ: চারটি ক্য়াটেগরির ক্ষেত্রেই, কখনও নিয়োগের কোনও বিধি মানা হয়নি। 

আরও পড়ুন, 'অযোগ্যদের কথা ভেবেই রায়..', চাকরি হারালেন এবার অনামিকাও

 উল্লেখ্য, আজ ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট । '২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ', নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের । ২০১৬-র সমস্ত নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরতের নির্দেশ। ৬ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধারের নির্দেশ। সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget